Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

‘আমেরিকার অন্দরে ঢুকে হামলা চালাবো’, চরম হুঁশিয়ারি কিমের  

ফের আমেরিকার বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি যুদ্ধবাজ কিম জং উনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৪:৩১

options
link
‘আমেরিকার অন্দরে ঢুকে হামলা চালাবো’, চরম হুঁশিয়ারি কিমের   zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকার বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি যুদ্ধবাজ কিম জং উনের। উত্তর কোরিয়ার মসনদ থেকে তাঁকে সরানোর চেষ্টা করলে আমেরিকার বুকে পারমাণবিক অস্ত্রের হামলা চালানো হবে বলে বুধবার হুঙ্কার দেন একনায়ক কিম।

বুধবার পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে কোরীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, রাষ্ট্রনায়ক কিমের উপর আঘাত আসলে আমেরিকার অন্দরে ঢুকে পারমাণবিক হামলা চালানো হবে। আইনমাফিক যদি দেশের প্রধানের উপর হামলার আশঙ্কা দেখা দেয় তাহলে যেকোনও মুহূর্তে শত্রু পক্ষের উপর হামলা করা যেতে পারে। দেশকে রক্ষা করতে আগেভাগেই পারমাণবিক হামলা চালানো হবে। ভুলেও আমেরিকা যদি কিমের উপর নজর দেয় তাহলে ভয়ানক ফল ভুগতে হবে ওই দেশকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়া নিয়ে একটি বক্তব্য পেশ করেন সিআইএ প্রধান মাইক পমপেও। তিনি বলেন কিমের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে তাঁকে বিচ্ছিন্ন করতে হবে। কিমকে গদিচ্যুত করলে ওই দেশের জনতা আদতে খুশিই হবে। ওই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন হুঁশিয়ারি দেয় কমিউনিস্ট দেশটি। মার্কিন গোয়েন্দাদের দেওয়া একটি রিপোর্টে বলা হয়েছে যে, দ্রুত অন্তর্মহাদেশীয় ক্ষেপনাস্ত্র বানানোর দিকে এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

গত ৪ জুলাই আমেরিকা-সহ বিশ্বের প্রায় সব দেশের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। কুসং শহরের উত্তর পশ্চিমে বাঙ্গিয়ন এয়ার ফিল্ড থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়। ৫৭৮ মাইল উড়ে তা পড়ে উত্তর কোরিয়া ও জাপানের মধ্যবর্তী সাগরে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্যই দেয়। অন্যদিকে জাপান সরকারের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি ওড়ার জন্য ৪০ মিনিট সময় নেয়। ভূমি থেকে সমুদ্রে আঘাত হানার ক্রুজ মিসাইল পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রথম সেই মিসাইল ছুড়ল কিমের দেশ। তবে এখানে উল্লেখ্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশিকা অনুযায়ী ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে উত্তর কোরিয়ায়। কিম প্রশাসনের এই পরীক্ষার পরেই চিন্তার ভাঁজ পড়ে ওয়াশিংটন এবং সিওলের কপালে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.