Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র দিচ্ছে কিমের কোরিয়া, রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য

ভুয়ো কোম্পানি মারফত অর্থ পৌঁছে যাচ্ছে কিমের হাতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৩:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৩:৩১

options
link
সিরিয়াকে রাসায়নিক অস্ত্র দিচ্ছে কিমের কোরিয়া, রাষ্ট্রসংঘের রিপোর্টে চাঞ্চল্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়াকে মারাত্মক সব রাসায়নিক অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। খোদ রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের উদ্ধৃত করে এক মার্কিন রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়াতে রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জাম-সহ প্রযুক্তি রপ্তানি করছে পিয়ংইয়ং, রাষ্ট্রসংঘের এই রিপোর্টে ঘুম ছুটেছে মার্কিন গোয়েন্দাদের।

[বন্দুকের নলের সামনে সিরিয়ার শৈশব, ‘গৃহযুদ্ধ’ নিয়ে প্রশ্ন গোটা বিশ্বে]

কী কী সরঞ্জাম রয়েছে ওই তালিকায়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রিপোর্ট বলছে, অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয় না এমন টাইলস, ভালভ, পাইপ- সবই সিরিয়াতে ঢুকছে উত্তর কোরিয়ার হাত ধরে। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি তাদের প্রতিবেদনে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের মিসাইল তৈরি করেন যে বিজ্ঞানীরা, তাঁরাই এই রাসায়নিক অস্ত্র রপ্তানি করছেন। সিরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির কারখানায় এই অস্ত্র ‘অ্যাসেম্বল’ হচ্ছে। ইতিমধ্যেই পাঁচটি কার্গো-বোঝাই উপাদান সে দেশে পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক নজরদারির চোখ এড়িয়ে একাধিক ভুয়ো সংস্থা মারফত প্রয়োজনীয় মূল্য পৌঁছে যাচ্ছে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উনের কাছে, দাবি গোয়েন্দাদের।

কিন্তু এই অভিযোগের সত্যতা কী?

মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন, সিরিয়াতে সংঘর্ষে ক্লোরিন গ্যাস ব্যবহৃত হয়েছে বলে খবর রয়েছে তাঁদের কাছে। উত্তর কোরিয়াতে এখন যে কোনওরকম পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার উপর নিষেধাজ্ঞা লাগু রয়েছে। আর তাই মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, উচ্চতাপ সহনে সক্ষম টাইলস, জং ধরবে না এমন পাইপ, অত্যাধুনিক থার্মোমিটার-সহ মারাত্মক সব অস্ত্র তৈরির উপাদান এখন সিরিয়াতে রপ্তানি করছে উত্তর কোরিয়া।

এদিকে, সিরিয়ায় চলা নারকীয় হত্যালীলা দেখে এবার দোলের রং মাখতে নারাজ নেটিজেনরা। আসাদ সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। এমনকি ‘হাত গুটিয়ে’ বসে থাকার জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছে আমেরিকা ও রাষ্ট্রসংঘ। নেটিজেনদের মতে. হোলির রঙে মিশেছে নিরীহ শিশুদের রক্ত। অনেকেই বলছেন, হোলি রঙের উৎসব, তবে রঙের পরিবর্তে রক্তকেই বেছে নেওয়া হয়েছে। অনেকেই আবার আন্তর্জাতিক মহলের নিস্পৃহতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

[অর্ধেক আকাশে স্বাধীনতার আলো, সৌদি সেনাবাহিনীতে এবার সুযোগ মহিলাদেরও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.