Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Pakistan

পাক প্রধানমন্ত্রী হবেন শাহবাজ! কুরসি ছেড়ে ভাইকে প্রার্থী নির্বাচন নওয়াজের

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী নওয়াজকন্যা মরিয়ম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৯:২৫

options
link
পাক প্রধানমন্ত্রী হবেন শাহবাজ! কুরসি ছেড়ে ভাইকে প্রার্থী নির্বাচন নওয়াজের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari)। এইসঙ্গে জানিয়ে ছিলেন, তাঁর দল নওয়াজ শরিফের (Nawaz Sharif) পিএমএল-এনকে সমর্থন দেবে। এর পর ধরে নেওয়া হচ্ছিল, ফের পাক মসনদে বসতে চলেছেন নওয়াজ শরিফ। যদিও ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী পার্থী হিসেবে ঘোষণা করলেন তিনি।

মঙ্গলবার বেশি রাতে পাকিস্তান (Pakistan) মুসলিম লিগ-নওয়াজের তরফে এক্স হ্য়ান্ডেলে এক বিবৃতি দেন দলের মুখপাত্র মারিয়ম ঔরঙ্গজেব। তিনি জানান, ৭৪ বছর বয়সের নওয়াজ ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। অন্যদিকে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হয়েছে। মরিয়ম ঔরঙ্গজেব এক্স হ্যান্ডেলে লেখেন, “নওয়াজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন সেই সব রাজনৈতিক দলগুলিকে যারা পিএমএল-এনকে সমর্থন করেছে। তিনি মনে করেন, প্রার্থী নির্বাচনের এই সিদ্ধান্তের ফলে বর্তমান আর্থিক সংকট থেকে মুক্ত হবে পাকিস্তান।”

Advertisement

উল্লেখ্য, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানামন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিতেই শাহবাজকে প্রার্থী করলেন নওয়াজ। যদিও পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজের তুলনায় ভাই শাহবাজ বয়সে খুব ছোট নয়। উভয়ের বয়সের ব্যবধান দুই বছর মাত্র। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শাহবাজ প্রধানমন্ত্রী হলেও আড়াল থেকে ছড়ি ঘোরাবেন নওয়াজই। বাকিটা ভবিষ্যত বলবে।

 

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

প্রসঙ্গত, ২৬৫ আসনের পাকিস্তান (Pakistan) ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৩৩টি আসন। কিন্তু সেই সংখ্যা ছুঁতে পারেনি কোনও দলই। এই পরিস্থিতিতে নির্দলদের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানে সরকার গড়তে চান নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারি। কিন্তু জট বাঁধছিল প্রধানমন্ত্রিত্বের দাবিদারদের নিয়ে। সেই জট কেটে যাওয়ায় নওয়াজের ইচ্ছেতেই শাহবাজ শরিফ পাকিস্তানের মসনদে বসতে চলেছেন। এমনটাই মনে করা হচ্ছে।

 

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.