সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ বছরে বাংলাদেশে কোনও হিন্দু ধর্মাবলম্বী মানুষের অস্তিত্ব থাকবে না৷ এমনটাই অনুমান বাংলাদেশের অর্থনীতিবিদ ও গবেষক ডঃ আবুল বরকতের৷ গত ৪৯ বছরে বাংলাদেশে কমতে থাকা হিন্দুদের সংখ্যার বিচার-বিশ্লেষণ করে তিনি এই অনুমান করেছেন৷ নিজের সদ্য প্রকাশিত বই ‘পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার-ল্যান্ড-ওয়াটার বডিজ ইন বাংলাদেশ’-এও এই কথা জানিয়েছেন বাংলাদেশি গবেষক৷
বাংলাদেশের এক সংবাদপত্রকে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেছেন, ১৯৬৪ সাল থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১ কোটি ১৩ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন৷ সেই হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় ৬৩২ জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করছেন৷ বছরে এই সংখ্যাটা ২,৩০,৬১২৷ তাঁর মতে, এই হিসেব ধরলে আগামী তিন দশকে বাংলাদেশে কোনও হিন্দুর বাস থাকবে না৷
বাংলাদেশের হিন্দুদের কমতে থাকা সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন অধ্যাপক অজয় রায়ও৷ তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে যে পরিমানে হিন্দুদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, বর্তমান বাংলাদেশ সরকারের অধীনেও সেই একই পরিমান জমি বাজেয়াপ্ত করা হয়েছে৷ সংখ্যালঘু হিন্দুদের হয়ে সওয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদও৷ তিনি বলেন, সরকারকেই এই মামলায় হস্তক্ষেপ করতে হবে এবং বাংলাদেশি হিন্দুদের সুরক্ষিত পরিবেশ দিতে হবে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের