সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বেতন বছরে মাত্র ১ ডলার৷ ছুটিতেও না৷ মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর একপ্রকার বিনা বেতন, বিনা ছুটিতেই কাজ করার কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প৷ রবিবার এক মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া প্রায় ঘন্টাখানেকের এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতি দেন বিশ্বের অন্যতম এই ধনকুবের রাষ্ট্রপতি৷ সেখানেই বেতন হিসাবে নূন্যতম ১ ডলার নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প৷ তাও আবার সেটা দেশের আইনের স্বার্থে৷ তবে ট্রাম্পের প্রতিশ্রুতি এখানেই শেষ হয়নি, মার্কিনদের স্বার্থে তাঁকে আরও অনেক কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ৭০ বছরের মার্কিন রাষ্ট্রপতি৷
কয়েকদিন আগেই ডেমোক্র্যাটিক প্রার্থী তথা প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে হারিয়ে ক্ষমতায় এসেছেন ডোনাল্ট ট্রাম্প৷ গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারের সময়েও একবার বিনা বেতন, বিনা ছুটিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সঙ্গে ছিল অভিবাসীদের দেশ থেকে বিতারিত করা থেকে শুরু করে অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার মত আরও অনেক প্রতিশ্রুতি৷ যদিও সেই সবগুলিকে প্রতিশ্রুতি না বলে হুমকি বলেই মনে করছেন ট্রাম্প বিরোধীরা৷ এবার বিনা ছুটি ও প্রায় বিনা বেতনে কাজ করার প্রতিশ্রুতি কতটা সত্যি কতটা গিমিক তা ট্রাম্প সাদা বাড়িতে প্রবেশ করলেই বোঝা যাবে৷
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?