সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যে তাঁর নোবেলপ্রাপ্তি নিয়ে সারা বিশ্ব উত্তাল৷ কিন্তু কোনও সাড়া নেই খোদ প্রাপকের থেকেই৷ বব ডিলানের এই ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ নোবেল কমিটি৷ সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য তাই ডিলানকে ‘অভদ্র ও উদ্ধত’ বলেই ক্ষোভ প্রকাশ করেছেন৷
তাঁর গীতি-কাব্যকে সাহিত্যের মর্যাদা দিয়েছে নোবেল কমিটি৷ কিন্তু আশ্চর্যজনকভাবে এ নিয়ে একটি বাক্যও খরচ করেনি কিংবদন্তি গায়ক৷ যেদিন এই ঘোষণা করা হয় সেদিনই লাস ভেগাসে একটি কনসার্ট করছিলেন তিনি৷ সেখানেও এ নিয়ে কোনও কথা বলেননি তিনি৷ সে তো ছাড়, শোনা যাচ্ছে, কমিটির ফোন তিনি ধরেননি এবং কোনও জবাবও দেননি তিনি৷ প্রকাশ্যে এ নিয়ে কোনও বিবৃতিও দেননি৷ তাঁর এই উদাসীনতার অন্য অর্থও খুঁজেছেন অনেকে৷ ডিলান নোবেল প্রত্যাখ্যান করছেন বলেও খবর চাউর হয়েছিল৷ কিন্তু কোনও কিছুরই কোনও সত্যতা নিশ্চিত করা যায়নি, যেহেতু ডিলান এ নিয়ে কিছু বলেননি৷ আর এতেই বেজায় চটেছেন কমিটির সদস্যরা৷ ডিলানের এই আচরণকে সুইডিশ লেখক পার ওয়াস্টবার্গ তাই অভদ্র ও উদ্ধত বলেই ব্যাখ্যা করেছেন৷ তাঁর মতে ডিলানের নীরবতাই এই অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে৷
সর্বশেষ খবর
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক