সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ রবিবার উত্তর কোরিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট হুঙ্কার দিয়ে বলেছেন, দেশের সেনাবাহিনী নিজেদের ক্ষমতা দেখাতে পুরোপুরি তৈরি৷ মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে লক্ষ্য করে এই হুমকি উত্তর কোরিয়ার, অনুমান বিশেষজ্ঞদের৷
[যুদ্ধের জন্য লাল ফৌজকে তৈরি হওয়ার নির্দেশ চিনা প্রেসিডেন্টের]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কোরীয় উপসাগরে টহল দিচ্ছে যুদ্ধজাহাজ বহনকারী ইউএসএস কার্ল ভিনসন৷ উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট কোরীয় উপদ্বীপে কার্ল ভিনসন পাঠিয়েছেন৷ ওই রণতরীর সঙ্গে সম্প্রতি দুটি জাপ রণতরীও যোগ দেওয়ায় বেজায় চটেছেন কিম জং৷
উত্তর কোরিয়ার শাসক দোল ওয়ার্কার্স পার্টির মুখপত্র রডং সিনমুনে কিমকে উদ্ধৃত করে প্রকাশিত হয়েছে, “আমাদের সেনা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত৷ পরমাণু শক্তিতে পরিচালিত মার্কিন রণতরী ধ্বংস করতে আমাদের একটি হামলাই যথেষ্ট৷” সংবাদপত্রের তৃতীয় পাতায় কিমের এই বক্তব্য প্রকাশিত হয়েছে৷ সম্প্রতি একটি শূকর প্রতিপালনের খামার পরিদর্শনে গিয়েছিলেন কিম, প্রথম দু’টি পাতাজুড়ে ছিল সেই ছবি ও খবর৷
[আসছে স্কাই-ট্যাক্সি, এবার যানজট ছাড়াই পৌঁছন গন্তব্যে]
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?