Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ১০

মধ্য মেক্সিকোর পানশালায় হামলা চালায় আততায়ী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ১৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২, ১৮:৫১

options
link
মেক্সিকোর পানশালায় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ১০ zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোয় (Mexico) ফের বন্দুকবাজের (Gunmen) হামলায় প্রাণ গেল একাধিক ব্যক্তির। বৃহস্পতিবার মধ্য মেক্সিকোর একটি পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ১০ জনের। পুলিশ জানিয়েছে, পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী। তাতেই ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মে মাসে একইরকম হামলা হয়েছিল মেক্সিকোর সেলায়া শহরে। সেবারও পানশালায় বন্দুকবাজের হামলায় ১০ জনের প্রাণ গিয়েছিল।

বিগত কয়েক বছরে প্রতিবেশী দেশ আমেরিকার (America) মতোই বন্দুকবাজের হামলায় জেরবার মেক্সিকো। মে মাসের হামলার আগে মার্চে একটি হামলায় ১৯ জনের মৃত্যু হয়। স্টেট অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছিলেন। তাঁদের মধ্য গুরুতর জখমদের হাসপাতালে ভরতি করতে হয়। এর আগে চলতি বছরেরই জানুয়ারি মাসে গুয়ানাজুয়াতো প্রদেশে ৬ জনকে হত্যা করা হয়। সিলাও পুরসভা এলাকায় চার মাসে এমন হামলা হয়েছে পাঁচটি। ২০০৬ সালের ডিসেম্বর থেকে, যবে থেকে মাদকবিরোধী অভিযান শুরু করেছে মেক্সিকো প্রশাসন, তার পর থেকে আজ অবধি ৩ লক্ষ ৪০ হাজার হত্যার হয়েছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার। 

Advertisement

[আরও পড়ুন: সেনা সমাবেশের নির্দেশের পরই ‘পুতিন হঠাও’ ডাক রুশ বিরোধীদের]

গত আগস্ট মাসে দু’টি ঘটনায় আমেরিকার স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি চলে। সেবারের বন্দুকবাজের তাণ্ডবে ৩ জনের মৃত্যু হয়। ৯ জনকে হাসপাতালে ভরতি করতে হয়। দুই ক্ষেত্রেই অধরা বন্দুকবাজ। প্রথম ঘটনাটি ঘটে মেরিল্যান্ড (Maryland) এলাকায়। স্থানীয় সময় অনুয়ায়ী, দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ আচমকাই গুলি চলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি কালো চার চাকা গাড়ি থেকে আততায়ীরা নেমে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জখম হন আরও ছ’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনজন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দু’জন-সহ মোট ৬ জনের চিকিৎসা চলছে। পুলিশের ধারনা, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.