সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইফুন ‘ইয়াগি’র দাপটে বিপর্যস্ত মায়ানমার, লাওস
এবং ভিয়েতনাম। খারাপ সময়ে সমাহায্যের হাত বাড়াল ‘বন্ধু’ ভারত। তিন দেশে অপরেশন ‘সদ্ভাবে’র অধীনে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ ত্রাণ সাহায্য পাঠানো হল ভারতের তরফে। নৌবাহিনীর জাহাজ এবং বায়ুসেনার বিমানে পাঠানো হয়েছে ওই ত্রাণ সামগ্রী।
চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘ইয়াগি’ আছড়ে পড়েছে মায়ানমার, লাওস এবং ভিয়েতনামে। শুধু মায়ানমারেই মৃত্যু হয়েছে ৭৪ জনের। ঘরছাড়া প্রায় আড়াই লক্ষ মানুষ। এদিকে টাইফুনের দাপটে ভিয়েতনাম, উত্তর থাইল্যান্ড, লাওসে প্রাণ হারিয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ। রবিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, নৌবাহিনীর জাহাজ আইএনএস সাতপুরায় করে ১০ টন ত্রাণ পাঠানো হচ্ছে মায়ানমারে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, পোশাক এবং ওষুধ। এছাড়াও বায়ুসেনার বিমানে ৩৫ টন ত্রাণ পাঠানো হচ্ছে ভিয়েতনামে। লাওসে ১০ টন ত্রাণ যাচ্ছে বিমানে।
এক্স হ্যান্ডেলে জয়শংকর লিখেছেন, “ভারত #OperationSadbhav চালু করেছে। টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে মায়ানমার, ভিয়েতনাম এবং লাওসে সাহায্য পাঠাচ্ছে ভারত।” কোথায় কত পরিমাণ কী ধরনের ত্রাণ যাচ্ছে তাও সোশাল মিডিয়ার পোস্টে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।
সর্বশেষ খবর
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?
-
লাহোর-করাচি থেকে অ্যাকটিভ ভারতীয় সিম! বাংলায় ধৃত তিন পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর