সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আত্মরক্ষার জন্য নতুন অস্ত্র মহিলাদের হাতে। ভারতের বাজারে আসতে চলেছে ‘আগুনে অস্ত্র’। অনেকটা বড় মাপের লাইটারের মত দেখতে এই অস্ত্র আকারে কিন্তু বেশ ছোট। যা সহজেই ধরে যাবে মেয়েদের পকেটে বা মানিব্যাগে। বিপদে পড়ে ট্রিগার টিপলেই তা থেকে বেরিয়ে আসবে আগুন।
[উপেক্ষার দিন শেষ, হরমনপ্রীতকে ডেকে চাকরি দিল পাঞ্জাব পুলিশ]
চিনে তৈরি এই অস্ত্র মেয়েদের বাড়তি সুরক্ষা জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অস্ত্রটির নাম ফ্লেম থ্রোয়ার। দামও খুব বেশি হবে না বলে আশ্বস্ত করছেন নির্মাতারা। মোটামুটি ৬০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যেই মিলবে আত্মরক্ষার এই নয়া হাতিয়ার। বিভিন্ন অনলাইন সাইটে ফ্লেম থ্রোয়ার পাওয়া যাবে। যে আগুন বেরোবে এই অস্ত্র থেকে, তা প্রায় দেড় ফুট দূর পর্যন্ত যেতে সক্ষম। সরাসরি হামলাকারীকে আঘাত করবে আগুনের শিখা। চিনা প্রস্তুতকারকদের দাবি, ফ্লেম থ্রোয়ার তৈরিতে প্রশাসনের সম্পূর্ণ অনুমোদন আছে।
[আজানের শব্দে ঘুমোতে পারি না, সোনুর পর বিস্ফোরক মন্তব্য এই অভিনেত্রীর]
চিনে যৌন হেনস্তার হার ক্রমশ বাড়ছে। পিছিয়ে নেই ভারতও। এই ধরণের অস্ত্র মেয়েদের হাতে থাকলে, কিছুটা হলেও নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন মহিলারা। সেই ভাবনা থেকেই এই ধরনের হাতিয়ার বানানো হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। তাইওয়ানের শিহ সিন বিশ্ববিদ্যালয়ের গবেষক সমাজবিজ্ঞানী লিও-সুন-ইন জানান, যৌন হেনস্তার ঘটনা অনেক সময়ই প্রশাসনের নজর এড়িয়ে যায়। অনেক সময়ই সেইসব ঘটনার জন্য অভিযোগও দায়ের হয় না। চিনে সেই সংখ্যা আরও বেশি। ফলে এই মূহুর্তে ফ্লেম থ্রোয়ারের চাহিদা সেদেশে তুঙ্গে। খুব তাড়াতাড়ি এই ধরনের অস্ত্র ভারতের বাজারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘ফুটবল মহাকাব্য হলে, আপনি কর্ণ, যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়ার আলো’, লুকা মদ্রিচকে খোলা চিঠি
-
গোল করে নজির, বিশ্বকাপ স্বপ্নে এগোলেন রোনাল্ডো, ‘বন্ধু’র কাছে হেরে বিদায় মদ্রিচের
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল