সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের অবসরেও রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত পাকিস্তান৷ এবারে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নামলেন কুটনৈতিক লড়াইয়ের ময়দানে৷ ইদের দিনটি কাশ্মীরিদের ‘আজাদি’র উদ্দেশে উৎসর্গ করলেন তিনি৷
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওয়াজ বলেন, “কাশ্মীরিদের বলিদানকে আমরা অবহেলা করতে পারি না৷ এই বলিদানের মাধ্যমেই তাঁরা সাফল্য পাবে৷ এই মহান বলিদানকেই আমরা এবারের ইদ উৎসর্গ করছি৷“ অশান্ত কাশ্মীরের নেপথ্যে যে পাকিস্তান মদত দিয়ে যাবে, এদিন তা স্পষ্ট করে বুঝিয়ে দেন পাক প্রধানমন্ত্রী৷
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর৷ আড়াই মাসের বিক্ষোভ-সংঘর্ষের জেরে ষাটেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন উপত্যকায়৷ ঘটনার পর থেকেই বিক্ষোভে ইন্ধন জুগিয়ে চলেছে পাকিস্তান৷ এমনকী স্বাধীনতা দিবসের দিন বুরহানের ছবি দিয়ে ‘আজাদি ট্রেন’ও চালু করা হয়েছে সীমান্তপারে৷ কুরবানির ইদেও সেই ধারা বজায় রেখেছে প্রতিবেশী রাষ্ট্র৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক