সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের প্রতি হিংসাত্মক আচরণ তো ছিলই, এখন তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াও শুরু হয়েছে বলে অভিযোগ৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশে দেদার বিকোচ্ছে ‘ওম’ লেখা জুতো৷ সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, তাঁদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছেন একদল ব্যবসায়ী৷
পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমারের অভিযোগ, সিন্ধ প্রদেশের সরকারকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তিনি বলেন, “ইদ উপলক্ষ্যে কয়েকজন অসাধু ব্যবসায়ী ওম লেখা জুতো বিক্রি করছে৷ তাদের একটাই উদ্দেশ্য, হিন্দুদের অপমান করা ও তাঁদের ভাবাবেগে আঘাত করা৷” তিনি জানিয়েছেন, সোশ্যাল সাইটে ওই ছবি তাঁরা শেয়ার করেছেন৷ তাঁরা চান, অবিলম্বে ওই সব দোকান বন্ধ করে দেওয়া হোক৷
পাকিস্তান হিন্দু সেবা সংগঠন জানাচ্ছে, হিন্দুত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ওম৷ স্বয়ং ঈশ্বরের ভাষা ওম৷ পবিত্র ওই শব্দের সম্মানহানি করে পাকিস্তান গোটা বিশ্বের কাছে নিজের ভাবমূর্তি কলুষিত করছে৷ সিন্ধ এর কয়েকটি খবরের কাগজেও ওই জুতো বিক্রির খবর প্রকাশিত হয়েছে৷ সেই খবরের কাগজ থেকে ছবি-সহ প্রতিবেদন কেটে পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা অনলাইনে পোস্ট করে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছ থেকে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?