সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনার মুখ্য জনসংযোগ আধিকারিকের এক টুইটে উত্তেজনার ঢেউ গোটা দেশে৷
আগামী ২৯ শে নভেম্বর পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের অবসরগ্রহণের বিষয়ে আভাস দেওয়া এক টুইটেই সংবাদমাধ্যম থেকে শুরু করে সব মহলেই নানা গুঞ্জন ভেসে আসছে৷ যে দেশে গত ১৮ বছরে মাত্র তিনবার সেনাপ্রধান বদল হয়েছে, যেখানে প্রশাসনকেও সামরিক অভ্যুত্থানের চোখ রাঙানি দেখায় সেনা, সেখানে আচমকাই সেনাপ্রধানের এমন প্রস্থানের ইঙ্গিতে হচকিত সবাই৷ সবার মনে প্রশ্ন একটাই, আদৌ তিনি অবসর নেবেন তো?
‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এ জানানো হয়েছে যে, পাক সেনার জনসংযোগ আধিকারিকের করা টুইট মিডিয়াতে বর্তমানে জ্বলন্ত আলোচনার বিষয়৷ ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-সহ অন্যান্য পাকিস্তানি সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, জেনারেল রাহিল শরিফের এই সিদ্ধান্ত অন্যান্য দেশ-সহ পাকিস্তানের কাছেও এক গুরুত্বপূর্ণ৷ আরও এক জনৈক সংবাদমাধ্যম তাদের সম্পাদকীয়তে লিখেছে, জেনারেল শরিফের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তিনি বেশ পুরনো প্রথা ভেঙেই প্রত্যাবর্তনের রাস্তায় হাঁটছেন না৷ আদতে দেশের সেনাপ্রধান জানুয়ারি মাসেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন৷ নিজের কথাতেই তিনি অনড় রইলেন৷
সর্বশেষ খবর
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু