সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে প্রবেশের যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প, এই দাবি তুলে আমেরিকার ক্লিভল্যান্ডে শ’খানেক মহিলা নগ্ন হয়ে অভিনব প্রতিবাদ জানালেন সোমবার৷
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপার্থী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন৷ প্রতিবাদীদের হাতের পোস্টারে লেখা, “আমেরিকার দরকার ঐক্য, ট্রাম্প একজন বিভেদ সৃষ্টিকারী৷”
রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন-এর সন্ধ্যায় নিউ ইয়র্কের কোটিপতি ব্যবসায়ী ট্রাম্পের যোগ দেওয়ার কথা৷ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চিত্রগ্রাহক স্পেন্সার টিউনিক৷ যিনি এই অভিনব প্রতিবাদের উদ্যোক্তা৷ তিনি বলছেন, ১৩০ জন মহিলা আজ ফটোসেশনে অংশ নিয়েছেন৷ নির্বাচিত ১০০ জনের ছবি প্রকাশিত হবে আগামী ৮ নভেম্বর, প্রেসিডেন্ট পদের চূড়ান্ত নির্বাচনের ঠিক আগে৷ ট্রাম্পের নির্বুদ্ধিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি ক্যামেরা হাতে পথে নেমেছেন বলে দাবি টিউনিকের৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা