সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি আবাসনে পুড়ে মৃত্যু হল কুড়িরও বেশি শিশু ও কিশোর আবাসিকের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চল্লিশেরও বেশি শিশু-কিশোর-কিশোরী৷ বুধবার রাতের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুয়াতেমালা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত সান হোসে পিনুলা এলাকার ভিরগেন দে আসুনসিয়ন নামের এক আবাসনে৷
চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান
গুয়াতেমালা পুলিশের প্রধান নেরি রামোস জানিয়েছেন, মঙ্গলবার ওই আবাসনের কিছু আশ্রিত পালাবার চেষ্টা করে৷ তাদের ধরে ফেলা হয়৷ আবাসনের অন্যান্যদের থেকে আলাদা করে অন্যঘরে রেখে দেওয়া হয় তাদের৷ সেই ক্ষোভেই আবাসনের বিছানার গদিতে আগুন লাগিয়ে দেয় তারা৷ সেই আগুনই ছড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে৷
এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার
তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল ওই আবাসনের বিরুদ্ধে৷ ৪০০ আশ্রিতর থাকার জায়গা রয়েছে আবাসনটিতে৷ কিন্তু প্রায় ৮০০ জন আশ্রিত থাকত সেখানে৷ বেশিরভাগই ঘরোয়া হিংসার শিকার৷ এই শিশু ও কিশোর-কিশোরীদের উপর যৌন নিগ্রহ করা হত বলেও অভিযোগ করা হয়েছে একাধিকবার৷ সরকার আগেও বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছিল৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ৷ ঘটনার পরই বরখাস্ত করা হয়েছে আবাসনের দায়িত্বে থাকা প্রশাসনিক প্রধানকে৷ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জিমি মোরালস৷
অবৈধ বাংলদেশিদের দেশ থেকে বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না