সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইসলাম ধর্মালম্বী৷ তার উপর পাকিস্তানের অধিবাসী৷ অথচ ২৫ শে ডিসেম্বর, বড়দিনের দিন তিনি কিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন! আর এখানেই খান্ত হননি, বড়দিনের প্রার্থনায় তিনি সকলকে অংশগ্রহণ করতেও বলেন৷ পাকিস্তানের মাটিতে সেদেশের একজন সমাজকর্মী হয়ে শান তাসির এই পদক্ষেপ কীভাবে করতে পারে, সেই অভিযোগেই তাঁকে খুনের হুমকি দিল সেদেশের কট্টরপন্থীরা৷
যদিও শান তাসিরের এই ফেসবুক বার্তার বিষয়ে ইতিমধ্যেই ধর্মনিন্দা আইনে তদন্ত শুরু করেছে পাকিস্তান পুলিশ৷ প্রসঙ্গত, ২০১১-য় এই একই আইনে মৃত্যুদণ্ড হয়েছিল সমাজকর্মী শান তাসিরের বাবা সলমন তাসিরেরও৷ তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গর্ভনর ছিল৷ একজন খ্রিষ্টান মহিলাকে সমর্থনের জন্য সলমন তাসিরকে গুলি করে খুন করে তাঁর দেহরক্ষী৷ ধর্মনিন্দা আইনের সংশোধনের দাবি তুলে ওই আইনেই মৃত্যুদণ্ড হয়েছিল আয়েশা বিবি নামে এক মহিলার৷ শুধু তাই নয়, আয়েশা বিবির মাও গত ৫ বছর ধরে জেলবন্দি রয়েছেন একজন মুসলিম মহিলার সঙ্গে এক বাটি জল নিয়ে ঝগড়া করার জন্য৷
এদিকে শান তাসির জানাচ্ছেন, কট্টর মুসলিম দর্শনেই অনুপ্রাণিত হয়েই তাঁর বাবাকে খুন করেছিল মুমতাজ কোয়াদ্রি নামে তাঁর বাবার দেহরক্ষী৷ তাই তাঁকেও ভয় দেখিয়ে তাঁর বাবার খুনি মুমতাজ কোয়াদ্রির ছবি তাঁকে মুসলিম কট্টরপন্থীরা পাঠিয়েছেন বলে অভিযোগ৷ তাঁর আরও অভিযোগ, ছবির সঙ্গে লিখে পাঠানো হয়েছে যে মুমতাজ কোয়াদ্রী তাঁর জন্যও অপেক্ষা করছে৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না