সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই তৈরি হতে চলেছে ইতিহাস। চাঁদের আবহাওয়া ঠিক থাকলে ভারতীয় সময় ৬টার একটু পরেই পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযানের (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম (Vikram)। সেই মুহূর্তের অপেক্ষায় অধীর অপেক্ষায় ভারতীয়রা। এই পরিস্থিতিতে পাক সরকারের প্রাক্তন মন্ত্রী এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করলেন। দাবি জানালেন পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যম যেন চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণের মুহূর্তটি সম্প্রচার করে।
ইমরানের মন্ত্রিসভার সদস্য ছিলেন ফাওয়াদ চৌধুরী। সেই প্রাক্তন মন্ত্রীকেই দেখা গেল ইসরোর সাফল্য কামনা করতে। তিনি ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে এই মুহূর্তকে ‘মানবসভ্যতার জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘পাক সংবাদমাধ্যমের উচিত সন্ধে সোয়া ৬টা থেকে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের সম্প্রচার করা। মানবসভ্যতার জন্য ঐতিহাসিক মুহূর্ত। বিশেষ করে ভারতের জনতা, বিজ্ঞানী ও মহাকাশ সংস্থার জন্য। অনেক অভিনন্দন।’
Pak media should show #Chandrayan moon landing live tomorrow at 6:15 PM… historic moment for Human kind specially for the people, scientists and Space community of India…. Many Congratulations
— Ch Fawad Hussain (@fawadchaudhry) August 22, 2023
[আরও পড়ুন: সেফ ল্যান্ডিং করতে পারবে তো চন্দ্রযান? ‘দুশ্চিন্তার কিচ্ছু নেই’, আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা]
উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছনো দেশ হিসাবে জয়ধ্বজা ওড়াবে ISRO। দেশজুড়ে শুরু হয়ে যাবে উৎসব। আপাতত ইতিহাসের সাক্ষী হতে উন্মুখ সকলে।
[আরও পড়ুন: ‘২-১ কোটি মুসলিম মরলেও ক্ষতি নেই’, বিস্ফোরক মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ