সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল পাকিস্তান। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইসলামাবাদ। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদের নির্দেশে পাঞ্জাব প্রদেশের প্রশাসন সন্ত্রাসবাদী হাফিজ সইদের উপর সন্ত্রাসদমন আইনের অন্তর্গত বিধিনিষেধ আরোপ করেছে। ওই আইন অনুসারে সইদের উপর নিয়মিত নজর রাখবে পুলিশ। শুধু তাই নয়, তাকে প্রত্যেকদিন থানায় হাজিরা দিতে হবে।
(‘জঙ্গি’ মাসুদকে আড়াল করতে ফের আসরে চিন)
মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর, জঙ্গিসংগঠন জামাত-উদ-দাওয়া বা জেইউডি প্রধান হাফিজ সইদকে গত মাস গৃহবন্দী করে পাক প্রশাসন। তার বিদেশ সফরের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১২ সালে, মুম্বই হামলায় ৫ মার্কিন নাগরিকের মৃত্যু হওয়ার পর, সইদের মাথার দাম দশ মিলিয়ন ডলার ধার্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে জামাত উদ-দাওয়াকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা৷
বিতর্কিত জলরাশিতে ভাসমান পরমাণু কেন্দ্র বানাবে চিন
একমাসের মধ্যেই দরজা খুলছে চাবাহার বন্দরের, প্রবল চাপে চিন-পাকিস্তান
সর্বশেষ খবর
-
‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আলাদা হতাম না,’ দেবের কথা শুনেই শুভশ্রী…
-
প্রলয়ের আগে ‘ঘেমে’ উঠেছিলেন দেবী ভগবতী! ‘বিপর্যয়ের ইঙ্গিত মিলেছিল’, বলছেন নেপালিরা
-
‘মহিলারা ঘরেই থাকুন, জনসমক্ষে নয়’, কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে বিতর্ক
-
স্বাস্থ্যগুণে ভরপুর এই লাড্ডুর মূল উপাদান ওটস! মিষ্টিপ্রেমীরা সহজেই তৈরি করতে পারেন বাড়িতে
-
কিনেছে ভারত, ইরানের গুলিতে হরমুজে ধ্বংস সেই মার্কিন ড্রোন! দিল্লির চিন্তা বাড়াল ‘রিপার’