সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগান তালিবান প্রধান মুল্লাহ আখতার মনসুর হত্যা সম্পর্কে ওবামা সরকারের কাছে ব্যখ্যা চাইল পাক প্রশাসন৷ অসমর্থিত সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে আফগান-পাক সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে শীর্ষ তালিবান নেতা। পেন্টাগনের তরফ থেকে বিমান হানার কথা স্বীকার করা হয়েছে। তবে, মনসুরের মৃত্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সেই বিষয়েই আমেরিকা সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। এদিন পাক কুটনীতিবিদ নাফিজ জাকারিয়া বলেন, পাকিস্তান চায় তালবানিরা আলোচনায় বসুক। সেনা অভিযান কখনই সমাধানের মাধ্যম হতে পারে না।
মার্কিন সচিব জন কেরি জানান, হামলার সময় সম্পর্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জানানো হয়েছিল। কিন্তু কখন জানানো হয়েছিল সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন প্রশাসনের প্রতিনিধি।
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন