Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

নিহত তালিবান প্রধান, আমেরিকার কাছে ব্যাখ্যা চাইল পাকিস্তান

আফগান তালিবান প্রধান মুল্লাহ আখতার মনসুর হত্যা সম্পর্কে ওবামা সরকারের কাছে ব্যখ্যা চাইল পাক প্রশাসন৷ অসমর্থিত সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে আফগান-পাক সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে শীর্ষ তালিবান নেতা। পেন্টাগনের তরফ থেকে বিমান হানার কথা স্বীকার করা হয়েছে। তবে, মনসুরের মৃত্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৬, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৬, ১৭:৪১

options
link
নিহত তালিবান প্রধান, আমেরিকার কাছে ব্যাখ্যা চাইল পাকিস্তান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আফগান তালিবান প্রধান মুল্লাহ আখতার মনসুর হত্যা সম্পর্কে ওবামা সরকারের কাছে ব্যখ্যা চাইল পাক প্রশাসন৷ অসমর্থিত সূত্রে জানা যায়, শনিবার মাঝরাতে আফগান-পাক সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে শীর্ষ তালিবান নেতা। পেন্টাগনের তরফ থেকে বিমান হানার কথা স্বীকার করা হয়েছে। তবে, মনসুরের মৃত্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সেই বিষয়েই আমেরিকা সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। এদিন পাক কুটনীতিবিদ নাফিজ জাকারিয়া বলেন, পাকিস্তান চায় তালবানিরা আলোচনায় বসুক। সেনা অভিযান কখনই সমাধানের মাধ্যম হতে পারে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মার্কিন সচিব জন কেরি জানান, হামলার সময় সম্পর্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জানানো হয়েছিল। কিন্তু কখন জানানো হয়েছিল সে বিষয়ে মুখ খোলেননি মার্কিন প্রশাসনের প্রতিনিধি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.