সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ মঙ্গলবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘অপরাজেয়’ বলে দাবি করলেন৷ একইসঙ্গে তাঁর বক্তব্য, কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্দ্য অঙ্গ৷ তাই ভূস্বর্গে সেনা ও পুলিশ বিরোধী আন্দোলনকে ইসলামাবাদ কূটনৈতিক ও নৈতিক সমর্থন দেবে৷
রাওয়ালপিন্ডিতে প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, “আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়ে কাশ্মীরের মানুষের বলিদানকে আমাদের কুর্নিশ৷ এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রসংঘের প্রস্তাবকে বাস্তবায়িত করতে হবে৷ পাকিস্তান কাশ্মীরের মানুষের পাশে আছে৷” এরপরেই জেনারেল শরিফ মন্তব্য করে বসেন, “পাক প্রতিরক্ষা ব্যবস্থা অপরাজেয়৷”
পাক সেনাপ্রধান আরও বলেন, “আমি শত্রুদের মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ছিলই, কিন্তু এখন অপরাজেয় হয়ে উঠেছে৷” ভারতের নাম না করে তিনি বলেন, “কোনও বিদেশি রাষ্ট্র পাকিস্তানে ঢুকে কভার্ট বা গুপ্ত অপারেশন চালাতে পারে, এই খবর পেয়ে আমরাও এখন সতর্ক৷”
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?