Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

‘বিশ্বাসঘাতক দেশ পাকিস্তান’, অভিযোগে ফের সরব মার্কিন মুলুক

প্রবল চাপের মুখে ইসলামাবাদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৩:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১৩:২৬

options
link
‘বিশ্বাসঘাতক দেশ পাকিস্তান’, অভিযোগে ফের সরব মার্কিন মুলুক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানকে তুলোধোনা করলেন মার্কিন কংগ্রেস সদস্য টেড পো। ‘বিশ্বাসঘাতক দেশ পাকিস্তান।পিছন থেকে ছুরি মারে ওই দেশ।’  মঙ্গলবার টুইট করে ইসলামাবাদকে একহাত নিলেন তিনি। আমেরিকার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অংশীদার পাকিস্তান। যার দরুন সামরিক খাতে আমেরিকার থেকে বেশ বড় অঙ্কের আর্থিক সাহায্য পায় ওই দেশ। তবে সদ্য ইসলামাবাদকে সামরিক খাতে বরাদ্দ আর্থিক সাহায্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মাটিস। এদিন ওই সিদ্ধান্তেরও প্রসংশা করেন পো। বিভিন্ন জঙ্গিসংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও পরোক্ষে মদত জোগানোর অভিযোগে ওই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

[ভারতকে নয়া ‘মিগ-৩৫’ যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহী রাশিয়া]

এদিন টুইটারে পাকিস্তানকে বিশ্বাসঘাতক বেনেডিক্ট আর্নল্ডের সঙ্গে তুলনা করেন ওই মার্কিন কংগ্রেস সদস্য। কে এই   বেনেডিক্ট আর্নল্ড? আমেরিকার বাসিন্দা হলেও মার্কিন স্বাধীনতা সংগ্রামের সময় বেনেডিক্ট ব্রিটেনের হয়ে লড়াই লড়ে। তাই আজও মার্কিন ইতিহাসে তাকে মিরজাফরের সঙ্গে তুলনা করা হয়। এদিন পো বলেন ওই ধরনের বিশ্বাসঘাতক পাকিস্তান। তাই ৩৫০ মিলিয়ন ডলারের সাহায্য দিয়ে দুধ-কলা খাইয়ে সাপ পোষার কোনও কারণ নেই বলেই মত তাঁর। তিনি বলেন হাক্কানি নেটওয়ার্ক ও তালিবানের মতো আন্তর্জাতিক জঙ্গিসংগঠনগুলিকে ক্রমাগত মদত জুগিয়ে চলেছে পাকিস্তান।গত কয়েক মাস থেকেই সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবদ-ওয়াশিংটন সম্পর্কে বরফ জমেছে।চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন সেনেটের সদস্য জন ম্যাকেইন। হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে ইসলামাবাদের প্রতি নিজের অবস্থান পালটাতে আমেরিকা বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

[ডোকলাম নিয়ে ভারত ও চিনকে মুখোমুখি আলোচনায় বসার পরামর্শ আমেরিকার]

উল্লেখ্য, জুন মাসেই ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ইস্যুতে তুলোধোনা করা হয়েছিল পাকিস্তানকে।সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা পাকিস্তান। পাক ভূখণ্ড সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। কার্যত এ ভাষাতেই নওয়াজ শরিফ প্রশাসনকে বিঁধেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ফের টেড পোর তোপে প্রবল চাপে শরিফ প্রশাসন।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.