Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Dawood

‘মিথ্যা রটনা’, দেশের মাটিতে দাউদের উপস্থিতি নিয়ে ভোলবদল পাকিস্তানের

ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২০, ১২:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২০, ১২:৩৭

options
link
‘মিথ্যা রটনা’, দেশের মাটিতে দাউদের উপস্থিতি নিয়ে ভোলবদল পাকিস্তানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল পাকিস্তানের (Pakistan)। দেশের মাটিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) উপস্থিতি অস্বীকার করল ইসলামাবাদ। বরং ভারতীয় মিডিয়া মিথ্যা খবর রটাচ্ছে বলে অভিযোগ করে বসল পাকিস্তানের বিদেশ মন্ত্রক। বিবৃতি বলা হয়েছে, “দেশের মাটিতে দাউদের উপস্থিতির কথা স্বীকারই করেনি পাকিস্তান। সংবাদমাধ্যমের রিপোর্ট সম্পূর্ণ ভ্রান্ত।”

আন্তর্জাতিক মঞ্চের চাপের মুখে বাধ্য হয়ে ৮৮টি সংগঠন ও তাদের নেতাদের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ইমরান খানের (Imran Khan) প্রশাসন। ওই তালিকায় রয়েছে ‘ডি-কোম্পানি’র প্রধান কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের প্রকাশিত তালিকায় দাউদের বাড়ির ঠিকানা করাচি শহরে দেখানো হয়েছে। ফলে এতদিন দাউদ যে তাদের দেশেই লুকিয়ে ছিল সেই কথা মেনে নিল ইসলামাবাদ। ইমরান প্রশাসনের দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তারা যথেষ্ট পদক্ষেপ করেছে। নয়া নিষেধাজ্ঞার ফলে আপাতত তালিকায় থাকায় সংগঠন বা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। ফলে সেগুলি থেকে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না তারা।

Advertisement

[আরও পড়ুন: করাচিতেই লুকিয়ে দাউদ ইব্রাহিম, অবশেষে স্বীকার করল পাকিস্তান]

এদিকে, দাউদ ছাড়াও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তালিকা মেনে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ, জাকিউর রহমান লাখভি, মাসুদ আজহার-সহ ৮৮টি সংগঠন ও জঙ্গির উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাল ইসলামাবাদ। ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালায় ১০ পাকিস্তানি সন্ত্রাসবাদী। তাদের মদত দেয় লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদ, লস্করের আরও এক মুখ জাকিউর রহমান লাখভি ও জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে আসছে পাকিস্তান। গোড়ার দিকে কয়েকটা পদক্ষেপ করলেও, তা যে আদতে ধোওকা তা বুঝতে দেরি হয়নি নয়াদিল্লি ও আন্তর্জাতিক মহলের। তারপর থেকেই চাপ বাড়তে থাকে ইসলামাবাদের উপর। বিশ্বে কার্যত একঘরে হয়ে পড়ে পাকিস্তান।

[আরও পড়ুন: চাপের মুখে মুম্বই হামলায় জড়িত জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ ‘একঘরে’ পাকিস্তানের]

শেষপর্যন্ত চাপের মুখে আর্থিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছিল পাকিস্তান। সেই তালিকায় ছিল দাউদের নামও। কিন্তু ২৪ ঘণ্টার কাটার আগেই ভোলবদল করল ইসলামাবাদ। সে দেশের বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “নতুন করে জারি করা আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে ভুল তথ্য প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের মাটিতে দাউদ ইব্রাহিমের উপস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অসত্য। দাউদের উপস্থিতি নিয়ে পাকিস্তান কোনও রিপোর্ট প্রকাশ করেনি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.