Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

৪৭ যাত্রী-সহ ভেঙে পড়ল পাক বিমান

পিপলিয়া গ্রামের কাছে ভেঙে পড়ল পাক বিমান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১৮:১৭

options
link
৪৭ যাত্রী-সহ ভেঙে পড়ল পাক বিমান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল যাত্রীবোঝাই বিমান৷ বুধবার অ্যাবোটাবাদের কাছে পিপলিয়া গ্রামের কাছে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান৷ বিমানে ৪৭ জন যাত্রী ছিলেন বলে পাক মিডিয়া সূত্রে খবর৷ পাক মিডিয়া সূত্রে আরও জানা গিয়েছে, পিপলিয়া গ্রামের কাছে বিমানে আগুন ধরে যায়৷ বিমানটি চিত্রল থেকে ইসলামাবাদ যাচ্ছিল৷ অ্যাবোটাবাদের কাছে বিকেল সাড়ে ৪টে নাগাদ আচমকাই রেডার থেকে উধাও হয়ে যায় বিমানটি৷

গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানচালকের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ জিও নিউজ দাবি করে, বিমানটি ভেঙে পড়েছে৷ বিমানের যাত্রীরা সকলেই ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে অনুমান৷ তবে বিমানের যাত্রী সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে৷ পাক সংবাদমাধ্যম সূত্রে বিমানে ৪৭ জন যাত্রী ছিল বলে দাবি করা হলেও, এএফপি-র দাবি, বিমানে অনধিক ৪০ জন যাত্রী ছিলেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.