সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল পাইলট-সহ পাঁচ জন সেনাকর্মীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তরপ্রান্তে অবস্থিতি গিলগিট-বালটিস্তান প্রদেশের মিনিমার্গ এলাকায়।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গিলগিট-বালটিস্তান (Gilgit Baltistan) প্রদেশের স্কার্দু এলাকার সেনা হাসপাতাল থেকে আবদুল কাদির নামে এক সৈনিকের মৃতদেহ হেলিকপ্টারে (Helicopter) করে নিয়ে আসা হচ্ছিল। মিনিমার্গ এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানেই ভেঙে পড়ে সেটি। এর ফলে পাইলট-সহ পাঁচজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
[আরও পড়ুন: ‘জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না করলে মূল্য চোকাতে হবে’, ইমরানকে হুমকি আফগান নেতাদের ]
পাকিস্তানের সেনাবাহিনীর তরফে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার গভীর রাতে একজন সৈনিকের মৃতদেহ নিয়ে আসার সময় গিলগিট-বালটিস্তান প্রদেশের মিনিমার্গ এলাকায় ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এর জেরে ওই হেলিকপ্টারে থাকা পাকিস্তান সেনার পাইলট মেজর এম হুসেন ও সহকারী পাইলট মেজর আওয়াজ হুসেনের মৃত্যু হয়েছে। এছাড়া মারা গিয়েছেন নায়েক ইঞ্জিমাম আলম ও মহম্মদ ফারুখ-সহ তিন সেনাকর্মীর। তাঁদের মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ‘ভারতের সুরে পাক সেনাকে অপমান করছে বিরোধীরা’, অভিযোগ কোণঠাসা ইমরানের]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী