সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ চায় না পাকিস্তান কিন্তু কাশ্মীর নিয়ে বিবাদ না মিটলে ভারত-পাক সমস্যার সুরাহা হবে না, পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ ভারতের সঙ্গে পাকিস্তান নয় কাশ্মীর নিয়েও আলোচনায় বসতে চান শরিফ৷ কাশ্মীরের বিষয়ে চিন্তা প্রকাশ করে তিনি বলেছেন, কাশ্মীর আগ্নেয়গিরির মত জ্বলছে৷
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানও জানিয়েছে, কাশ্মীরে জিহাদ ঘোষণা করবে তারা৷ বুরহান ওয়ানির প্রসঙ্গ তুলে তাদের দাবি সমর্থন করেই শরিফ জানিয়েছেন, কাশ্মীরের উপর ভারত সরকার নিজেদের ইচ্ছে চাপিয়ে দিচ্ছে৷ ভারতীয় সেনাবাহিনীর এই কার্যকলাপ সমর্থনযোগ্য নয় তাঁর মতে৷ কাশ্মীরিদের স্বতন্ত্রতা কেড়ে নিচ্ছে ভারত বলেও অভিযোগ করেন তিনি৷
শুধু এই বলেই থেমে যাননি, ভারত-পাকিস্তানের এই সমস্যার দায় ঝেড়ে ফেলে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতকে৷ সে দেশের পার্লামেন্টে তিনি বলেছেন, ভারতকে আলোচনায় বসানোর সবরকম চেষ্টা করেছেন কিন্তু তাতে বরফ গলেনি৷ এমনকি তিনি মনে করেন উরি হামলার পর কোন তদন্ত না করেই অকারণে পাকিস্তানকে দুষেছে ভারত৷
ভারত-পাকিস্তান সমস্যা নিয়ে দুই দেশের রাজনৈতিক মহলই সরগরম৷ ইতিমধ্যেই দেশের স্বার্থে পাকিস্তানে সর্বদলীয় বৈঠক করেছেন নওয়াজ শরিফ৷ সেখানেও যুদ্ধের বিরোধিতা করেছে অনেকেই৷ শরিফের বার্তা প্রসঙ্গে রাজনৈতিক মহলের এখন জল্পনা এই বক্তব্যের মাধ্যমে এই পরিস্থিতির সমস্ত দায় এড়িয়ে যেতে চাইছেন শরিফ৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর