সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে কথা বলতে তৈরি পাকিস্তান৷ এমনকি ভারত চাইলে কাশ্মীর ইস্যুতেও কথা বলতে রাজি তারা৷ পাকিস্তান হাইকমিশনার আবদুল বসিত এমনটাই জানিয়েছেন৷ বসিত আরও জানান, ইতিমধ্যেই ডিসেম্বরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ যোগ দেওয়ার কথা পাকিস্তানের বিদেশনীতির মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজের৷ সেসময় আয়োজক দেশের তরফে আলোচনার প্রস্তাব এলে পাকিস্তান আলোচনায় রাজি৷
প্রসঙ্গত, ৩ ডিসেম্বর অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-আয়োজন করা হয়েছে৷ সেই সম্মেলনেই যোগ দিতে আসছেন সরতাজ আজিজ৷ পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র আবদুল বসিত আরও বলেন, পাকিস্তান আলোচনার জন্য ১ মাস কিংবা ১ বছরও অপেক্ষা করতে রাজি, তবে তাতে সমস্যার সমাধান হবে না৷
এই মুহুর্তে জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্ত উত্তপ্ত৷ গুলি, পাল্টা গুলির লড়াই চলছে৷ গত মঙ্গলবারই পাক সেনার হাতে মৃত্যু হয়েছে ৩ ভারতীয় জওয়ানের৷ এমনকি ১ ভারতীয় জওয়ানের দেহকে পাক সেনা বিকৃত করে বলেও ভারতীয় সেনাবাহিনীর দাবি৷ এরপর বুধবার তার পাল্টা জবাব দেয় ভারতও৷ সীমান্তে চলা গোলাগুলি নিয়ে অবশ্য আবদুল বসিতের বক্তব্য ২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষ বিরতি চুক্তি শুধু খাতায় কলমেই বন্দি হয়ে রয়েছে৷ তাই দুই দেশের মধ্যে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে বলে দাবি করেন বসিত৷
এদিকে কয়েকদিন আগে অবশ্য পাকিস্তানের রেডিও ও একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে আজিজ বলেন কাশ্মীর ইস্যুতে আলোচনা ছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান সম্ভব নয়৷ তবে পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় ইঙ্গিত দেওয়া হলেও ভারত আদৌ আলোচনার জন্য তৈরি কিনা তা নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ এমনকি ডিসেম্বরে সরতাজ আজিজের ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’ যোগ দেওয়া নিয়েও ভারতের তরফে কোনও উৎসাহ দেখানো হয়নি৷ তার উপর সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে যে আলোচনা সম্ভব নয় একথা মোদি সরকারের তরফে আগেই বলা হয়েছে৷ তাই ভারতে সঙ্গে আলোচনা নিয়ে পাকিস্তান আগ্রহ দেখালেও তা ভারত কতটা গুরুত্ব দেবে সেটাই প্রশ্ন?
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান