সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচটি ঘাঁটিতে অন্তত ১৩০ থেকে ১৪০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে পাকিস্তান– এমনই দাবি মার্কিন বিশেষজ্ঞ মহলের৷ উপগ্রহ চিত্র ও সাম্প্রতিক গবেষণার মাধ্যমেই বর্তমান সিদ্ধান্তে পৌঁছেছে ওই গবেষক দল৷ শুধু তাই নয়, মার্কিন চুক্তি লঙ্ঘন করেই পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমানগুলি ক্ষেপণাস্ত্র বহনের উপযোগী করে তুলেছে৷ এখানেই শেষ নয়৷ ফ্রান্সে তৈরি মিরেজ বিমানও ব়্যাড এয়ার-লঞ্চড ক্রুজ মিসাইল পরিবহণের কাজে ব্যবহার করছে পাকিস্তান৷
ওই মার্কিন গবেষকদের দাবি, এই মুহূর্তে পাক বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র স্থানান্তরের কাজের সঙ্গে যুক্ত৷ এই মাসরুর বিমান ঘাঁটিরই মাটির তলায় ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার বিস্তৃত জায়গা রয়েছে৷ কড়া নিরাপত্তা বলয়ে বেষ্টিত এই আন্ডারগ্রাউন্ডে অস্ত্রগুলি লুকিয়ে রাখার জন্য রয়েছে বিবিধ সুযোগ-সুবিধাও৷ ওই জায়গাটি সেনাবাহিনীর কমান্ড সেন্টার বলে অনুমান মার্কিন বিশেষজ্ঞদের৷ পাকিস্তানে মূলত জাহাজ ও ক্ষেপণাস্ত্র বহনকারী যানের মাধ্যমেই অস্ত্রগুলি স্থানান্তর করা হয়৷
তবে ‘পাকিস্তানস ইভলভিং নিউক্লিয়ার ওয়েপনস ইনফ্রাস্ট্রাকচার’ নামের ওই মার্কিন রিপোর্ট বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে৷ সেখানে গবেষকরা বাণিজ্যিকভাবে প্রাপ্ত উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানের প্রায় পাঁচটি মিসাইল ঘাঁটি ও দু’টি বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও তা ব্যবহার সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কাজে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে৷ গবেষক হ্যানস এম ক্রিশ্চেনসন জানান, ক্ষেপণাস্ত্র বিষয়ক পরীক্ষার জন্য পাকিস্তান কম করে পাঁচটি ঘাঁটি ব্যবহার করছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’