Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

পাকিস্তানে বহাল তবিয়তেই দাউদ! ফোনে ধরা পড়ল কন্ঠস্বর

প্রকাশ্যে পাকিস্তান সরকারের দ্বিচারিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ০৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ০৪:৪১

options
link
পাকিস্তানে বহাল তবিয়তেই দাউদ! ফোনে ধরা পড়ল কন্ঠস্বর zoom
আতঙ্কের অপর নাম দাউদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। নতুন করে এই ইস্যুতে পাকিস্তানের দ্বিচারিতা সামনে এসেছে। জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধরা পড়েছে দাউদের কন্ঠস্বর। সেই গলার আওয়াজ মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। তারা নিশ্চিত, ফোনের অপর প্রান্তে ছিলেন দাউদ স্বয়ং। কারণ সন্দেহজনক সেই কন্ঠস্বর মিলছে দাউদের সঙ্গেই।

[বলিউড সিনেমার কায়দায় খড়দহে ব্যবসায়ীকে গুলি, এলাকায় চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্ধকার জগতের বেতাজ বাদশা দাউদকে নিয়ে জল্পনার যেমন শেষ নেই। তেমনই শেষ নেই তদন্তেরও। বিভিন্ন সংবাদ হাওয়ায় ভাসে তাকে নিয়ে। সম্প্রতি জানা গিয়েছিল, মারণ রোগে আক্রান্ত এই ডন। হয়তো বেঁচেও নেই। কিন্তু সব জল্পনা উড়িয়ে, টেলিফোনের কথোপকথনে স্পষ্ট, শুধু বেঁচে নয়, রমরমিয়ে চলছে ডি কোম্পানি। পাকিস্তান প্রশাসন ও সরকারি মদতে চলছে ডনের কারবার।

[রাজধানীর বুকে গ্রেপ্তার বাংলাদেশি আল কায়দা জঙ্গি, ছড়াল চাঞ্চল্য]

এই প্রথম,হয়তো দুর্ঘটনাবশতই টেলিফোনে কোনও সংবাদমাধ্যমের সাথে কথা হল দাউদের। রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা দপ্তরের কাছে থাকা দাউদের কন্ঠস্বর মিলে গিয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলা স্বরের সঙ্গে। তবে তদন্ত এখানেই শেষ হচ্ছে না। কন্ঠস্বরের নমুনা আরও ভালও ভাবে খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। করাচির অনতিদূরেই একটি প্রাসাদপ্রতীম বাংলোতে বাস দাউদের।

[মন্দির ভেঙেই গড়া হয়েছে বাবরি, আদালতকে জানাল শিয়া বোর্ড]

দাউদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই বলে প্রবল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরি। যার জেরে শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সংসদে বিবৃতি দিয়ে জানাতে হয়, দাউদ পাকিস্তানেই আছে এবং তাকে ভারতে ফেরানো হবেই।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই স্টক এক্সচেঞ্জে একটি ধারাবাহিক বোমা বিস্ফোরণে প্রায় ৩১৫ জন মারা যান। এই বিস্ফোরণের মাস্টার মাইন্ড দাউদ। প্রসঙ্গত, পাকিস্তানে একাধিক ঘাঁটি আছে দাউদ ইব্রাহিমের। পরিস্থিতি অনুসারে নিয়মিত জায়গা বদল করে এই মাফিয়া ডন। বিভিন্ন এজেন্সি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.