সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ বাড়ছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের উসকানি। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার কথা এবার স্পষ্ট স্বীকার করল ইসলামাবাদ। শুক্রবার পাক সেনেটে বিবৃতি দেন প্রধানমন্ত্রীর বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। তিনি জনিয়েছেন, কাশ্মীরিদের সংগ্রামে ‘কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক’ সমর্থন দেবে পাকিস্তান।
বিশ্বে সন্ত্রাসের আঁতুরঘর হিসেবে পরিচিত পাকিস্তান। তাও এদিন পাক বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা দাবি করেন যে পাকিস্তানে নাশকতা চালাতে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে ভারত। এ ব্যাপারে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের প্রসঙ্গও টেনে আনেন তিনি। তাঁর বক্তব্য, ” কুলভূষণ যাদবের গ্রেপ্তারি ও সম্প্রতি আফগানিস্তানের নানগারহার প্রদেশে হওয়া বিস্ফোরণে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের মৃত্যুই প্রমাণ করে যে পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারত। ”
[হিজবুল কমান্ডার সবজার ভাটের হদিস দিয়েছিল সঙ্গীরাই]
আন্তর্জাতিক আদালতে কুলভূষণ প্রসঙ্গে মুখ পোড়ায় কোনঠাসা পাকিস্তান। তাই ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে পরিস্থিতির মোড় ঘোরানোর চেষ্টা করছে সে দেশ। তাই আজিজের বক্তব্য, “ভারতের পৃষ্টপোষকতায় চলা এই সন্ত্রাসবাদ নিন্দনীয় এবং এর অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই চক্রান্তের কথা তুলে ধরা হচ্ছে।” বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ টেনে আজিজ দাবি করেছেন কাশ্মীরিদের ‘স্বাধীনতার’ লড়াইকে প্রশমিত করতে প্রবল দমননীতির প্রয়োগ করছে ভারত। তাঁর দাবি, গতবছর কাশ্মীরে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই প্রবল অত্যাচার শুরু করেছে ভারত।
প্রসঙ্গত, মুম্বই হামলা থেকে শুরু করে কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে ভারতীয় জওয়ানদের মাথা কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনায় ক্রমশ সংঘাতের দিকে এগোচ্ছে দুই দেশ। সম্প্রতি কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় প্রায় ৮০ জনের। হামলার পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে নয়াদিল্লির ক্রমবর্ধমান প্রভাবে আতঙ্কিত ইসলামাবাদ তাই সেখানে ভারতীয়দের উপর হামলা চালাতে জঙ্গিদের মদত দিচ্ছে তারা।
[গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞার প্রতিবাদ, ১৯ বছর পর মাংস খেলেন কেরলের বিধায়ক]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত