Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

পাক শিশু জয়নাবের ধর্ষক ও খুনির সাফাই, ‘জিন ভর করেছিল’

সে এতটাই নির্লজ্জ যে জয়নাবের মৃতদেহর খোঁজ মেলার পর তার শেষকৃত্যেও গিয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৮, ১২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০১৮, ১২:০৮

options
link
পাক শিশু জয়নাবের ধর্ষক ও খুনির সাফাই, ‘জিন ভর করেছিল’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ছোট ছোট শিশুদের শৈশব আজ ভয়াবহ সমস্যার মুখোমুখি। প্রতিদিনই গড়ে ৬-৭ জন নিরীহ শিশু পাকিস্তানের মাটি থেকে উধাও হয়ে যাচ্ছে। কয়েকদিন পর তাদের ছিন্নভিন্ন দেহ খুঁজে পাওয়া যাচ্ছে কোনও আবর্জনার স্তূপে বা খালের ধারে। সেই দেহে প্রাণ নেই, নেই আব্রু। এরকমই এক শিশু, পাক সংবাদমাধ্যম যাকে জয়নাব নাম দিয়েছে, এক বিকৃতমস্তিষ্ক পাষন্ডর লালসার শিকার হয়। মাত্র ৭ বছরের ফুটফুটে শিশুটিকে ধর্ষণ করে, খুন করে ফেলে যায় অভিযুক্ত।

[ওয়াশিংটনের রাস্তায় ছবি বেচে দিন গুজরান আইআইটি প্রাক্তনীর]

ফুটফুটে জয়নাব...
ফুটফুটে জয়নাব…

জয়নাবের ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। জনরোষের ঢেউ আছড়ে পড়ে শীর্ষ পাক সরকারি ভবনগুলির উপর। রাস্তায় পাক পতাকা হাতে নামেন হাজার হাজার মানুষ। কে খুন করেছে জয়নাবকে, এই প্রশ্নের উত্তর ও সুবিচার চেয়ে চলে ভাঙচুর। জয়নাবকে খুনের সুবিচার চেয়ে পাক সংবাদমাধ্যমের এক মহিলা সংবাদপাঠিকা তাঁর সন্তানকে কোলে বসিয়ে খবর পড়েন টেলিভিশনে যা এর আগে কোনওদিনও দেখা যায়নি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। ২৩ বছরের ইমরান আলি আদতে জয়নাব ও তার পরিবারের প্রতিবেশী। কোর্ট রোডেই তার বাড়ি। পুলিশও তেমনটাই আঁচ করেছিল। কারণ, একটি সিসিটিভি দেখা যাচ্ছিল, জয়নাব কারও একজনের হাত ধরে নাচতে নাচতে যাচ্ছিল। পুলিশ গোড়া থেকেই সন্দেহ করছিল, যে জয়নাবকে ভুলিয়ে নিয়ে গিয়েছে সে তার পূর্বপরিচিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সন্ত্রাসের আবার ভাল-মন্দ কী? দাভোসে সওয়াল মোদির ]

ইমরানকে গ্রেপ্তার করার পর জয়নাবের ডিএনএ টেস্ট হয়। নমুনা মিলে যাওয়ার পর অভিযুক্ত খুন ও ধর্ষণের কথা কবুল করে। পুলিশ সূত্রে খবর, ইমরান একজন ‘সিরিয়াল কিলার’। সে এতটাই নির্লজ্জ যে জয়নাবের মৃতদেহর খোঁজ মেলার পর তার শেষকৃত্যেও গিয়েছিল। পাকিস্তানের মানুষ এই নৃশংসতায় তাজ্জব বনে গিয়েছেন। ২০১৫ থেকে ৮ জনকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার গ্রেপ্তারির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা বিশ্ব। দুনিয়ার প্রতিটি কোণ থেকেই ইমরানকে কঠোর শাস্তির দাবি উঠেছে টুইটারে। সবচেয়ে অদ্ভুত হল, পাক পুলিশের কাছে নিজের জবানবন্দিতে ধৃত জানিয়েছে, তার উপর দুষ্টু জিন ভর করেছিল। তাই ফুটফুটে মেয়েটিকে খুন করেছে সে। খুনি ধরা পড়লেও আমজনতার রোষ এখনই কমছে না। কারণ, তাঁদের অভিযোগ, অপদার্থ প্রশাসন হাবেভাবে অভিযুক্তকেই আড়াল করতে চাইছে। জয়নাবের বাবাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়া হয়নি। তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে।

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.