সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ তাঁর পাকিস্তান৷ তবু মনে হয় তিনি হিন্দু মহাকাব্য ‘মহাভারত’ থেকে বিশেষভাবে অনুপ্রাণিত৷ পাণ্ডব এবং কৌরবদের লড়াই দেখে বিশেষভাবে অনুপ্রাণিত নন তিনি৷ তিনি অনুপ্রাণিত হয়েছেন ধৃতরাষ্ট্র’র থেকে৷ মহাভারতের ধৃতরাষ্ট্র যেমন শত পুত্রের পিতা ছিলেন, ঠিক তেমনভাবেই ১০০ সন্তানের পিতা হতে চান সর্দার জন মহম্মদ খিলজি৷ ৩৫ সন্তানের পিতা খিলজির জীবনের লক্ষ্য এখন শত সন্তানের পিতা হওয়া৷

যদিও গান্ধারীর মতো এক স্ত্রী’কে নিয়ে সন্তুষ্ট নন খিলজি৷ তিন পত্নি’র পতি খিলজি এখন লক্ষ্যপূরণের জন্য খোঁজ করছেন চতুর্থ স্ত্রী’র৷ আর খুব অদ্ভুতভাবে তাঁর এই বহুগামিতাকে সমর্থন করছেন তাঁর স্ত্রী’রা৷

যদিও তাঁর এহেন ইচ্ছেকে কোনওভাবেই সমর্থন করছেন না পাকিস্তানের সমাজসেবি সংগঠনগুলি৷ বহুবিবাহ প্রথা ইসলাম ধর্মে প্রচলিত থাকলেও, এই প্রথা মহিলা এবং সন্তানদের উপর কুপ্রভাব ফেলে৷ এই যুক্তি দেখিয়েই খিলজির এই বহুগামিতার বিরোধিতা করছেন সমাজসেবিরা৷
যদিও খিলজির দাবি, তিনি তাঁর সন্তান এবং স্ত্রী’দের সুখে রাখেন এবং এরপরও নিজের লক্ষ্যপূরণ করার চেষ্টা করেন৷
খিলজির দুই ছেলে-মেয়ে বাবার এমন অবাক ইচ্ছেকে সমর্থন করে এবং বাবা ১০০ সন্তানের পিতা হলে তারা খুবই খুশি হবে জানিয়েছেন সংবাদমাধ্যমকে৷
সর্বশেষ খবর
-
ট্রেন বা স্টেশন নোংরা করলে জরিমানা ১০০০ টাকা! আর কোন নিয়মভঙ্গে গুনতে হবে মোটা টাকা?
-
মিলে গেল বাইবেলের বর্ণনা, ২ হাজার বছর পরে মিলল যিশুর কবর!
-
ড্রোন তৈরিতে পড়ুয়াদের হাতেখড়ি, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ঘিরে তুঙ্গে উন্মাদনা
-
স্পনসরের আকালে গিল-শ্রেয়সরা! ডেডলাইনের দু’সপ্তাহ পরেও খালি হাত বোর্ডের, কেন এই দুরবস্থা?
-
রাজ্যের অনুরোধে সাড়া! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র