সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন পাকিস্তানের পুনম পান্ডে হিসেবে৷ বিরাট কোহলির জন্য তাঁর প্রেমের কথা জানিয়ে ভারতেও শোরগোল ফেলেছিলেন তিনি৷ শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে স্ট্রিপটিজ করবেন বলেও সাড়া ফেলেছিলেন৷ বিতর্কিত এই পাক মডেল কান্দিল বালোচেরই মৃত্যু হল শোচনীয়ভাবে৷ ভাইয়ের হাতেই খুন হতে হল তাঁকে৷
কান্দিলের কাজকর্ম নিয়ে গোড়া থেকেই সন্তুষ্ট ছিল না তাঁর পরিবার৷ বিশেষত তাঁর ‘বোল্ড’ ভিডিও নিয়ে ব্যাপক অসন্তোষ জন্মেছিল পরিবারের সদস্যদের মধ্যে৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি৷ মনে করা হচ্ছে, তার জেরেই প্রাণ দিতে হল বালোচকে৷ কিছুদিন আগেই এ ব্যাপারে তাঁর আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি৷ কেউ তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে জানিয়ে নিরাপত্তাও চেয়েছিলেন৷ ইতিমধ্যে তাঁর তিন তিনটে বিয়ের কথা ফাঁস হওয়ায় আবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিতর্কিত এই পাক মডেল৷ পুলিশের অনুমান কান্দিলের মৃত্যু আসলে অনার কিলিংয়ের ঘটনা৷ মুলতানে নিজের বাড়িতে ইদ উদযাপনে গিয়েই প্রাণ হারাতে হল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই মডেলকে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ