সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নাগরিকদের মুখে ‘বন্দেমাতরম’ শোনার ইচ্ছা! আর সোনার পাথরবাটিতে খাবার খাওয়া নাকি একই বিষয়। দুটোই বাস্তবে সম্ভব হতে পারে না বলেই মনে করেন অনেকে। কিন্তু, করোনার আক্রমণ আর লাদাখে চিনের আগ্রাসন সেই অসম্ভব ঘটনাকেই সম্ভব করে তুলল। চিনের বিরোধিতা করে ভারতের সমর্থনে লন্ডনের রাস্তায় বন্দেমাতরম গাইতে শোনা গেল প্রবাসী পাকিস্তানিদের। বিরল এই ঘটনার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সেনা জওয়ানদের সঙ্গে চিনের সেনার সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে চাপানউতোর চলছে। এর মাঝেই চিনের আগ্রাসী মানসিকতার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত চিনের দূতাবাসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হচ্ছে। কিছু কিছু জায়গাও ভারতীয়দের সঙ্গে এই কর্মসূচিতে সামিল হচ্ছেন চিনের অত্যাচারে দেশছাড়া তিব্বতিরাও। আমেরিকার নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি কিংবা কানাডা থেকে ব্রিটেন সব জায়গাতেই দেখা যাচ্ছে একই ছবি। এবার লন্ডনের চিনা দূতাবাসের সামনে বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের পাশে দাঁড়িয়ে চিনের মুণ্ডুপাত করতে দেখা গেল কয়েকজন প্রবাসী পাকিস্তানিকেও। ভারতীয়দের হাতে হাত মিলিয়ে গলা ছেড়ে বন্দেমাতরমও গাইলেন তাঁরা। যে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না ভারতীয় নেটিজেনরা।
[আরও পড়ুন: ‘ভগবান রাম ভারতীয় নন, তিনি নেপালি’, আজব দাবি নেপালের প্রধানমন্ত্রী ওলির]
এপ্রসঙ্গে ওই বিক্ষোভে অংশ নেওয়া পাকিস্তানের এক মানবাধিকার কর্মী আরিফ আজাকিয়া বলেন, ‘আজ জীবনে প্রথমবার আমি বন্দেমাতরম গাইলাম। শুধু তাই নয়, চিনের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলাম। ভারতীয়দের হাতে হাত মিলিয়ে চিনের বিরুদ্ধে স্লোগান দিলাম। বেজিং যা করছে তাতে এছাড়া তো কোনও উপায় নেই।’
[আরও পড়ুন: মসজিদে বদলে যাচ্ছে ঐতিহাসিক হেগিয়া সোফিয়া, দুঃখপ্রকাশ করলেন পোপ]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন