সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্য সংবাদ সামনে আনার মূল্য চোকাতে হচ্ছে পাকিস্তানের সাংবাদিককে। পাক প্রশাসন ও পাক সেনার মধ্যে জঙ্গি দমন নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। এমনকী, সেনাবাহিনী পাকিস্তানের বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে। এই সংবাদ নিজের সংবাদপত্রে লিখেছিলেন সিরিল আলমিডা। আর এই ‘অপরাধে’ই তাঁর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করল নওয়াজ শরিফের সরকার।
নিজের অবস্থার কথা টুইটারে জানিয়েছেন সিরিল আলমিডা। তাঁর আশঙ্কা, পাক সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রাণে মেরে ফেলা হতে পারে তাঁকে। এই কারণেই দেশ ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু, পরপর তিনবার তাঁকে ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’-এ ফেলে দেওয়া হয়েছে।
পাক প্রশাসন অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। সত্যি সংবাদ সবার সামনে আনার জন্য অনুতপ্ত নন সিরিল। তবে টুইটারের নিজের দেশের প্রশাসনিক আধিকারিকদের এই ব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা