Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬

পরিবারের সামনেই কিশোরীকে ধর্ষণের নিদান পঞ্চায়েতের

কেন এই নিদান, জানলে তাজ্জব হয়ে যাবেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৫:৫৫

options
link
পরিবারের সামনেই কিশোরীকে ধর্ষণের নিদান পঞ্চায়েতের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ বছরের এক নাবালিকাকে তার পরিবারের সদস্যদের সামনেই ধর্ষণের নিদান দিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। ওই কিশোরীর অপরাধ? সে নয়, অপরাধ করেছে তার দাদা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যক্তির বোনকে ধর্ষণে মূল অভিযুক্ত ওই কিশোরীর দাদা। আর তাই ওই ব্যক্তিকে দিয়েই অভিযুক্তর পরিবারের সামনে তার নাবালিকা বোনকে ধর্ষণের নিদান দিল পঞ্চায়েত।

[রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার সুপারিশ করেনি ন্যাস, নয় আরএসএসের শাখাও]

গত ১৮ জুলাই এই নৃশংস ঘটনার সাক্ষী থেকেছে মুজফফরবাদ প্রদেশের রাজপুর গ্রাম। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিটিআইকে বুধবার মুলতান প্রদেশের মুখ্য পুলিশ আধিকারিক এহসান ইউনিস বলেছেন, “রাজপুর গ্রামের উমর ওয়াদ্দার বোনকে ধর্ষণের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।” এই ওয়াদ্দার বিরুদ্ধেই গত ১৬ জুলাই আশফাক নামে এক ব্যক্তির টিনএজার বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিচার করতে বসে গ্রাম পঞ্চায়েত নিদান দেয়, অভিযুক্তর বোনকে সকলের সামনে ধর্ষণ করবে আক্রান্তের দাদা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এই কারণেই আশফাককেই উমর ওয়াদ্দারের বোনকে ধর্ষণের নিদান দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। আশফাক-সহ গ্রাম পঞ্চায়েতের ৩০ সদস্যের বিরুদ্ধে এফএইআর দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলার সবদিক খতিয়ে দেখছে। এফআইআর দায়ের হয়েছে ওয়াদ্দারের বিরুদ্ধেও। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য আসমা জাহাঙ্গির এই প্রসঙ্গে বলছেন, ‘ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংগঠিত হলেও আক্রান্তরা পুলিশের কাছে না গিয়ে কেন গ্রাম পঞ্চায়েতের কাছে যাবেন?’

[বসিরহাট কাণ্ডের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া আইনের পথে রাজ্য]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.