সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণ দম্পতি, তাঁদের দুই শিশু এবং পোষ্য তিন কুকুরের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে তুমুল চাঞ্চল্য আমেরিকার (America) শিকাগো শহরে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত রহস্যমৃত্যুর কারণ জানা যায়নি। খুনের মামলা দায়ের ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানা গিয়েছে, ঘটনাটি শিকাগোর রোমিওভিল এলাকার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আলবার্তো রোলান, জোরাইদা বার্তোলোমেই এবং তাঁদের ১০ বছর ও ৭ বছর বয়সি দুই সন্তানের। এছাড়াও পোষ্য তিনটি কুকুরের মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। পুলিশের অনুমান, শনিবার রাতে গুলিবিদ্ধ হয় সকলে। এক পুলিশকর্তা জানিয়েছেন, মৃত দম্পতির এক আত্মীয় দীর্ঘক্ষণ ফোনে না পেয়ে রবিবার পুলিশে খবর দেন।
[আরও পড়ুন: কানাডা কাঁটায় এবার মুখ খুলল ভারতীয় সেনা, কী বলছে ফৌজ?]
[আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা নিয়ে সরব সোনিয়া গান্ধী]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?