[স্তনদুগ্ধ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন এই মহিলা]
ফ্রান্সের এই ঘটনায় প্রশ্ন উঠেছে মানুষের শারীরিক অবস্থার থেকেও কি নিয়ম বেশি জরুরি? কারণ ওই যাত্রী সন্তানসম্ভবা ছিলেন। মেট্রো থেকে নামার পর তাঁর শরীর যেন দিচ্ছিল না। এর ফলে তিনি কোনওভাবে নিয়ম ভাঙেন। প্যারিস মেট্রোয় যাত্রীদের যাতায়াতের পথ আলাদা করা রয়েছে। কারণ অফিস টাইমে এত ভিড় হয় যে আপ-ডাউনের পৃথক রাস্তা না করলে মুশকিল হয়ে যায়। ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। ওই যাত্রী ঠিক কী কারণে ভুল লাইনে হাঁটেন তা অবশ্য জানা যায়নি। লক্ষ্মণরেখা পেরনোর জন্য মহিলাকে ৬০ ইউরো জরিমানা করা হয়। বিল মিটিয়ে তবে গন্তব্যে যাওয়ার ছাড়পত্র পান ওই যাত্রী। তাঁর কাছে থেকে ফাইনের বিলের ছবি টুইটারে পোস্ট করেন ভদ্রমহিলার সঙ্গী নিকোলাস মাত্তিচো। তিনি ক্ষোভের সঙ্গে জানান, তাঁর সঙ্গিনীর শারীরিক অবস্থা ভাল নয়। ভুলবশত তিনি এমন কাজ করে ফেলেন। গত মঙ্গলবার ল্যুভের আর্ট গ্যালারির কাছে কনকর্ড স্টেশনে এই ঘটনা ঘটে। প্যারিসে মেট্রো চালানোর দায়িত্বে রয়েছে আরএটিপি নামে এক সংস্থা। তাদের ব্যঙ্গ করে নিকোলাস লেখেন দারুণ কাজ করেছে আরএটিপি। ওদের অভিনন্দন! নিকোলাসের এই টুইট প্রচুর রিটুইট হয়। প্যারিসের অনেকেই ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন। তাদের বড় অংশের বক্তব্য নিয়মের অজুহাত দেখিয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না। কারণ ওই মহিলার অবস্থা বেশ খারাপ ছিল। ভিড় ঠেলে তাঁর পক্ষে স্টেশনের বাইরে বের হওয়া সহজ ছিল না।
[হনুমানের মতো দেখতে ছাগলছানা, চতুষ্পদের অদ্ভুত দর্শনে মেলা লোক]
মেট্রো কর্তৃপক্ষ কোনওভাবে ক্ষমা চাওয়া বা পিছু হটার ইঙ্গিত দেয়নি। তাদের সাফ কথা নিয়ম সবার জন্য প্রযোজ্য। ওই মহিলা ভুল পথ দিয়ে হাঁটার ফলে কেউ কেউ নিয়ম ভাঙতে উৎসাহিত হতে পারে। তা রুখতেই এই জরিমানা বলে যুক্তি মেট্রো কর্তৃপক্ষের। তবে এতে অবশ্য সোশ্যাল মিডিয়ার ক্ষোভ, বিরক্তি এতটুকু কমেনি।
সর্বশেষ খবর
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব