সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলা ও প্রত্যুত্তরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন চাপে পাক প্রশাসন, তখন পাকিস্তানের গণতন্ত্রকে প্রশ্নের মুখে তুলে দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ৷ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, পাকিস্তানে গণতন্ত্রের পরিবেশ তৈরিই হয়নি৷
পারভেজ মুশারফের মতে, পাকিস্তানের সবথেকে বড় দূর্বলতা হল এই গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হওয়া৷ রাজনৈতিক ক্ষমতা যে কারও হাতে কুক্ষিগত থাকবে না এই পরিসরটাই তৈরি হয়নি পাকিস্তানে৷ সংবিধান স্তর থেকেই আছে সেই গলদ৷ মুশারফ জানাচ্ছেন, ঠিক এই কারণেই পাকিস্তানে সেনাকে সক্রিয় হয়ে উঠতে হয়৷ প্রশাসনিক ব্যর্থতা, সামাজিক ও অর্থনৈতিক স্তরে নানা ব্যর্থতার জেরে সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে ওঠে৷ তাই সেনার সাহায্য প্রত্যাশী হয়৷ তখনই সেনাকে রাজনৈতিক প্রেক্ষিতে নাক গলাতে হয়৷
পাকিস্তানে সেনার ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও, প্রশাসনিক ব্যর্থতা রোখার ব্যাপারে যে আরও সক্রিয় হতে হবে এমনটাই মত মুশারফের৷ ক্ষমতায় তিনি আর ফিরতে চান, সে কথা জানিয়ে দিয়েছেন মুশারফ৷ তবে পাকিস্তানকে তিনি ভালবাসেন৷ আর তাই চান, পাকিস্তানে ক্ষমতায় যিনিই থাকুন, তিনি যেন পাকিস্তানকে সুশাসন দিতে পারেন৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ