Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Ireland

‘ভারতীয় তাড়াও’ রব আয়ারল্যান্ডে! ফুডব্যাঙ্কের লাইনে বৈষম্যের নগ্ন ছবি ভাইরাল

সোশাল মিডিয়ার একটি ছবিতে দেখা গিয়েছে, এক বিশ্ববিদ্যালয়ের বাইরে খাবারের লাইনে বেশিরভাগ ভারতীয় পড়ুয়া। আইরিশদের দাবি, তাঁদের অধিকারে ভাগ বসাচ্ছে বিদেশিরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:১০

options
link
‘ভারতীয় তাড়াও’ রব আয়ারল্যান্ডে! ফুডব্যাঙ্কের লাইনে বৈষম্যের নগ্ন ছবি ভাইরাল zoom
আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিচ্ছে ভারতীয় বিদ্বেষ।
Advertisement

প্রথম বিশ্বের দেশে বৈষম্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ! ‘ভারতীয় তাড়াও’ রব উঠল আয়ারল্যান্ডে। সোশাল মিডিয়ায় ভাইরাল একটিমাত্র ছবিতে ভারতীয় বিদ্বেষের আগুন ছড়াল সে দেশে। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগ নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলির ফুডব্যাঙ্কের উপর। আর সেখানে দীর্ঘ লাইন দেখেই কার্যত তেতে উঠেছেন আইরিশরা। ভারচুয়াল মাধ্যমে তা নিয়ে কটাক্ষের শেষ তো নেইই। স্পষ্ট দাবি তোলা হচ্ছে, ভারতীয়দের ঘাড়ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হোক। বিশ্ববিদ্যালয়গুলো যেন তাঁদের সুযোগ না দেয়।

Viral photo of Indian students at an Irish food bank sparks backlash
এক্স হ্যান্ডলে অপমানজনক পোস্ট।

অশান্তির সূত্রপাত একটিমাত্র ছবি ঘিরে। তাতে দেখা যাচ্ছে, গালওয়ে বিশ্ববিদ্যালয়ে প্যান্ট্রি অর্থাৎ খাবার সরবরাহের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন পড়ুয়াদের। তাঁদের মধ্যে বেশিরভাগ এশিয়ার। আরও ভালোভাবে দেখলে বোঝা যায়, বেশিরভাগ ভারতীয় পড়ুয়া। পড়াশোনা শেষে তাঁরা খাবারের লাইনে দাঁড়িয়েছেন। এখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে তুলনায় সস্তায় খাবার মেলে। আয়ারল্যান্ডের মতো ধনী দেশে উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের খাবার জোটাতে বিশ্ববিদ্যালয়ের উপরই নির্ভর করেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংগঠনের উদ্যোগে খাবার বিলি করা হয় পড়ুয়াদের মধ্যেই। আর তা নিতে লাইনে দাঁড়ানোর ওই ছবিও স্বাভাবিক।

Advertisement

কিন্তু ওই ছবি ঘিরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ল বৈষম্যের স্ফুলিঙ্গ। আইরিশদের একেকজনের একেক রকম বক্তব্য। কেউ লিখছেন, ‘লটারির মাধ্যমে এই সুযোগ পাওয়া উচিত’। কারও মন্তব্য, ‘ভারতীয়দের উচিত ছিল এদেশে পড়তে আসার আগে দৈনিক জীবনযাপনে স্বনির্ভর হওয়ার ব্যবস্থা করা।’ জনৈক নেটিজেন বিস্ময়প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এ তো শুধুই ভারতীয়দের লাইন! আর কোনও বিদেশি পড়ুয়াকে দেখা যাচ্ছে না তো!’ আরও একধাপ এগিয়ে আরেকজনের বাঁকা মন্তব্য, ‘অভিবাসীরা স্বভাবজাত চোর। অর্থ হোক বা খাবার, নিজেদের কাছে প্রচুর থাকা সত্ত্বেও হাতিয়ে নেয়।’

Ireland: Viral photo of Indian students at an Irish food bank sparks backlash
ভারতীয় বিদ্বেষী মন্তব্যের ফোয়ারা সোশাল মিডিয়ায়।

সময় যত গড়িয়েছে, তত ভারতীয় বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। সোশাল মিডিয়ার ওই ছবিতে কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন, ‘এবার ভারতীয়দের তাড়ান। যারা আমাদের নিজেদের লোক নয়, তাদের চাই না। এটা আমাদের সন্তানদের জন্য উদ্বেগের।’ আরেকজন লিখেছেন, ‘এদেশের সমস্ত পরিষেবা লুটছে অভিবাসীরা। এভাবে আমাদের বিশ্বাসভঙ্গ করছে।’ আয়ারল্যান্ডের মতো ধনী দেশে নাকি এই মুহূর্তে কিছুটা টানাটানির মধ্যে রয়েছে। নিজেদেরই জীবনধারণের খরচ জোগাতে হিমশিম দশা। তার উপর পড়াশোনা করতে আসা বিদেশি পডুয়ারা যদি রাষ্ট্রীয় পরিষেবার সুযোগ পায়, তাহলে দেশবাসীর প্রাপ্তি কোপ পড়ছে বলে মনে করছেন তাঁরা। আর সেটাই বিদেশি বিতাড়নের মূল কারণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.