Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
কঙ্গো

কঙ্গোয় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ২৬

দু'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ১৪:০৯

options
link
কঙ্গোয় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ২৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গোয় জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন বিমানযাত্রী, কেবিন ক্রু ও খেতে কাজ করা কয়েকজন ব্যক্তি।

রবিবার কঙ্গোর গোমা থেকে বেনি যাওয়ার পথে ভেঙে পড়ে বিমানটি। ১৯ সিটের ওই বিমানটি গোমা বিমানবন্দরের কাছে একটি জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়ে। সকালে এলাকা থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে ও আশপাশে ছড়িয়ে রয়েছে কয়েকটি মৃতদেহ। দেখা যায় ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসতে চাইছেন কয়েকজন। এমন দৃশ্য দেখা মাত্রই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার, মালয়েশিয়ার জঙ্গল ফাঁকা করে চলে গেল ইমান ]

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে যাত্রীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন বিমানের ক্রু মেম্বাররাও। জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়ার ফলে আরও কয়েকজন মানুষ মারা গিয়েছেন। মাত্র দু’জন বেঁচে ফিরেছেন দুর্ঘটনার কবল থেকে। স্থানীয় এক ট্যাক্সিচালক জানিয়েছেন, তিনি চোখের সামনে বিমানটিতকে ভেঙে পড়তে দেখেছেন। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের যুবকদের খবর দেন। তাঁরা একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগায়। দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তারপরই বিমানে আগুন লেগে যায়।

আফ্রিকার এই প্রদেশে প্রায়শই বিমান দুর্ঘটনা ঘটে। বারবার অভিযোগ উঠেছে, দুর্বল পরিকাঠামো ও মেরামতির জন্য দুর্ঘটনা ঘটছে। এছাড়া এখানকার আবহাওয়ায়ও একটি বড় ইস্যু। কঙ্গোর কমার্শিয়াল বিমানও এর আগে এই এলাকায় ভেঙে পড়েছে।

[ আরও পড়ুন: আন্দোলনের মাঝে ভিন্ন ছবি হংকংয়ে, শান্তি বজায় রেখে ভোটের লাইনে দেশবাসী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.