সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা সাইবেরিয়ায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের IL-18 বিমানটি রবিবার দুর্ঘটনার কবলে পড়ে তিন টুকরো হয়ে যায় বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময়ে বিমানে ছিলেন মোট ৩৯ জন। এঁদের মধ্যে ৩২ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
খারাপ আবহাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে। প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ৭ জন বিমানকর্মীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার নিয়ন্ত্রণ হারিয়ে তিসকি অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। উদ্ধারকার্য শেষ হয়েছে। Mi-8 হেলিকপ্টার উদ্ধারকাজে ব্যবহৃত হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। যদিও, এই দুর্ঘটনায় ২৭ জন যাত্রীই মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছিল। পরে সেই খবরের সত্যতা অস্বীকার করে জানানো হয় ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৬ জন।
সর্বশেষ খবর
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার