সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তি নিয়ে চিনের বিরোধিতা, ভারতের উত্তর-পূর্ব সীমান্তে ক্রমাগত অনুপ্রবেশের চেষ্টা৷ ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হওয়া লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট নিয়ে আবার চিনের আপত্তি৷ সব মিলিয়েই ইদানিং বেশ তিক্ত ভারত-চিন সম্পর্ক৷ এরই মাঝে ভিয়েতনামে জি-২০ সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রবিবার সকালে হ্যাংঝাউয়ের ওয়েস্ট লেক স্টেট গেস্টহাউসে দুই নেতা মিলিত হন৷ তাঁদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে এই বৈঠকের কথা জানিয়েছেন৷
First engagement in Hangzhou is a meeting with the host. PM @narendramodi meets President Xi Jinping pic.twitter.com/Bkj4CGywz6
— Vikas Swarup (@MEAIndia) September 4, 2016
চলতি বছরের জুন মাসেই তাসখন্দে শাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদি ও জিনপিং মিলিত হয়েছিলেন৷ তবে তারপর বিভিন্ন বিষয়ে ভারত ও চিনের কূটনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছেছে৷ ভারতের সঙ্গে চিনের মতপার্থ্যকের সুযোগ নেওয়ার ভরপুর চেষ্টা করছে পাকিস্তান৷ এমতবস্থায় ভারতের প্রধানমন্ত্রী ও চিনের রাষ্ট্রপতির এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ