Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

২০১৯-এর লোকসভা ভোটেও উঠবে মোদি ঝড়, বলছেন মার্কিন বিশেষজ্ঞরা

নোট বাতিলই কি ছিল মোদির তুরুপের তাস?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ০৮:২৩

options
link
২০১৯-এর লোকসভা ভোটেও উঠবে মোদি ঝড়, বলছেন মার্কিন বিশেষজ্ঞরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের লোকসভা ভোটে জয় কোনও ফ্লুক ছিল না। তা আরও একবার প্রমাণ করল গোবলয়ে গেরুয়া শিবিরের বিরাট জয়। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ থেকেই পরের লোকসভা ভোটেও হাওয়া পুরোপুরি বিজেপির দিকেই রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। সুদূর মার্কিন মুলুকের রাজনৈতিক পণ্ডিতদের মতে, ২০১৯-এর ভোটেও গোটা ভারতে মোদি হাওয়া বইবে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সায়েন্স অ্যান্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যারক অ্যাডাম জিগফিল্ড জানিয়েছেন, উত্তরপ্রদেশের ভোটের ফলাফলই বলে দিচ্ছে ২০১৪-এর লোকসভা ভোটের ফলাফল কোনও ফ্লুক ছিল না।

(গদরে ফৌজ নামাচ্ছে চিন, নিশানায় ভারত!)

রেকর্ড বলছে, স্বাধীনতার পর এত বিপুল আসনে জিতে কোনও দল গোবলয়ে ক্ষমতায় আসেনি। এই ফলাফলই বলে দিচ্ছে, পরের লোকসভা ভোটেও মোদি ম্যাজিক অব্যাহত থাকবে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফেলো রিসার্চার সদানন্দ ধুমে জানিয়েছেন, মোদিই হলেন ২০১৯-এর ক্লিয়ার ফেভরিট। তবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ইরফান নুরউদ্দিনের মতে, পরের লোকসভা ভোটে বিজেপি জিতলেও জোট সরকারে যেতে হতে পারে মোদিকে। প্রসঙ্গত, সদানন্দ ধুমে ভোটের সময় উত্তরপ্রদেশেই ছিলেন। তাঁর মতে, নোট বাতিলই ছিল মোদির তুরুপের তাস। এক সিদ্ধান্তেই ভোট এবং মানুষের মন, দুই-ই জয় করেছেন প্রধানমন্ত্রী। মোদির এই জয়কে ভারতের প্রাচীন বামপন্থী মনস্ক সংবাদমাধ্যম, শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে জয় বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(উৎসব চলাকালীন পিষে দিল বাস, মৃত অন্তত ৩৮)

দেশের বৃহত্তম সংসদীয় আসনবিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশে এই নিরঙ্কুশ জয় আগামিদিনে রাজ্যসভায় আসন বাড়াতে সাহায্য করবে বিজেপিকে। জমি অধিগ্রহণ ও শ্রম আইন সংস্কারের মতো বিলগুলি রাজ্যসভায় পাশ করাতে বিজেপিকে আর কোনও পরিশ্রম করতে হবে না। এবং সেটা ২০১৮-এর মধ্যেই করে ফেলতে চায় গেরুয়া শিবির। কারণ বিজেপির পাখির চোখ এখন ২০১৯ এবং তারও পরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.