Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সান্তা সেজে ড্রাগ পাচারকারীদের ধরল পুলিশ

সান্তাকে দেখে তারা একটু হকচকিয়ে যায়৷ সেই সুযোগেই তাদের পাকড়াও করা সহজ হয় পুলিশের পক্ষে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৬, ১৭:৪৮

options
link
সান্তা সেজে ড্রাগ পাচারকারীদের ধরল পুলিশ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই চলছিল ড্রাগ পাচার৷ খোঁজ পেয়েছিল পুলিশ৷ তক্কে তক্কে ছিল অপরাধীদের হাতেনাতে ধরার৷ শেষমেশ অভিনব কায়দায় দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ৷ সান্তা সেজেই ড্রাগ পাচারকারদীর ধরল পুলিশ৷

ঘটনা পেরুর রাজধানী লিমায়৷ ড্রাগ পাচারকারীদের ধরতে আন্ডারকভার পুলিশ ছদ্মবেশের সাহায্য নেয়৷ সান্তা সেজেই ডেরায় হানা দেয় বেশ কয়েকজন পুলিশ৷ সান্তার ঝোলার ভিতরই লুকনো ছিল হাতুড়ি৷ তা দিয়েই ভাঙা হয় দরজা৷ দরজা ভেঙে সান্তাকে আসতে দেখে একটু হকচকিয়েই যায় বাকিরা৷ সেই ফাঁকে অন্যান্য পুলিশ চলে আসেন৷ গ্রেফতার করা হয় চারজনকে৷ বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে কোকেন৷

Advertisement

santa-2_web

কেন এই সান্তার ছ্দ্মবেশ? পুলিশ জানাচ্ছে, ড্রাগ চক্রের ডেরায় ঢুকতে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণেই সান্তার সাজ৷ আন্ডারকভার পুলিশদের দেখলেও সতর্ক হয়ে পড়ত দুষ্কৃতীরা৷ কিন্তু সান্তাকে দেখে তারা একটু হকচকিয়ে যায়৷ সেই সুযোগেই তাদের পাকড়াও করা সহজ হয় পুলিশের পক্ষে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.