সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকৃতির রুদ্ররোষে পড়ল আমেরিকা। ফ্লোরিডার উপকূলে আছড়ে পড়ল অতিশক্তিশালী হ্যারিকেন ইদালিয়া। বুধবার ক্যাটাগরি-৩ ঝড় হয়ে আঘাত হেনেছে হ্যারিকেনটি।
বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ ফ্লোরিডার মারসাইয়ের বিগ বেন্ড অঞ্চলে আছড়ে পড়ে ইদালিয়া। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ভয়াবহ ঝড়টি। এর জেরে ওই এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। আগেই সতর্কতা ছিল সমুদ্রের জলোচ্ছ্বাস ১৬ ফুট উঁচু হতে পারে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন: লোকচক্ষুর আড়ালে সমাহিত ‘বিদ্রোহী’ প্রিগোজিন, উত্তর মিলল না মৃত্যু রহস্যের]
ইদালিয়ার জেরে এলাকার সমস্ত নৌবন্দর ও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। যার জেরে প্রভাবিত ১ লক্ষ ৪০ হাজার মানুষ। হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকেই এখনও ঘর ছেড়ে যাননি।
The Pier in @StPeteFL is closed due to high water. It’s not open to sightseers.
It’s not safe, please stay home. Bayshore Dr. N.E. is flooded. #stPetepd pic.twitter.com/tpaMvzjgjg— St. Pete Police (@StPetePD) August 30, 2023

উল্লেখ্য, গতবছর ফ্লোরিডায় আছড়ে পড়ে হ্যারিকেন ইয়ান। মৃত্যু হয় ১৫০ জনের। তবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ানক হ্যারিকেনগুলির মধ্যে অন্যতম ছিল ক্যাটরিনা। ২০০৫ সালে নিউ অরলেন্স, লুইসিয়ানা, ফ্লোরিডা ও মিসিসিপি অঞ্চলে তাণ্ডব চালায় ক্যাটরিনা। প্রকৃতির রোষে প্রাণ হারান দেড় হাজারেরও বেশি মানুষ। প্রায় ১২৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নষ্ট হয়।
[আরও পড়ুন: নাইজারের পর গ্যাবন, পরপর সেনা অভ্যুত্থান আফ্রিকায়]
সর্বশেষ খবর
-
২৫ হাজার ‘ঘুষে’র দাবি, না পেয়ে নাবালিকার জোড়া লাগা পা ভাঙলেন সরকারি হাসপাতালের চিকিৎসক!
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু