Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘আর পারব না’, আকস্মিক ইরাক সফরে গিয়ে কেন এমন বললেন ট্রাম্প?

তবে কি ইরাক থেকেও পাততাড়ি গোটাবে 'আঙ্কল স্যাম'?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮, ১৪:৩২

options
link
‘আর পারব না’, আকস্মিক ইরাক সফরে গিয়ে কেন এমন বললেন ট্রাম্প? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ আর সম্ভব নয়৷ ফের এমন বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ স্থানীয় সময় মতে বুধবার, সন্ধে ৭.৩০টা নাগাদ ইরাকের আল-আসাদ বায়ুসেনা ঘাঁটিতে সস্ত্রীক পৌঁছান তিনি৷ সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন বিশ্বজুড়ে পুলিশের ভূমিকা পালন করতে পারবে না আমেরিকা৷

সদ্য সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন ট্রাম্প৷ তারপরই তাঁর ইরাক সফর যথেষ্ট তাৎপর্য বহন করে৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী, ইরাক থেকে মেরিনদের সরিয়ে নিতে পারেন ট্রাম্প৷ ইরাক সফরে প্রায় ১০০ জন স্পেশাল ফোর্সেস-এর জওয়ান ও শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে ইরাকের প্রধানমন্ত্রী আদেন আবদেল মেহেদির সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও ফোনেই আলোচনা সেরে নেন ট্রাম্প৷ তার কয়েক ঘন্টা পরই ইরাক ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট৷ ন্যাটো মিত্রদের উদ্বেগ বাড়িয়ে ট্রাম্প বলেন, “বিশ্বজুড়ে পুলিশের কাজ করতে পারব না আমরা৷ আমাদেরই সমস্ত বোঝা বইতে হয়৷ কিছু দেশ নিজেদের প্রতিরক্ষার স্বার্থে আমাদের সেনা ব্যবহার করছে। অথচ এর বিনিময়ে আমরা কিছুই পাই না৷” তিনি আরও জানান, আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে সেনা মজুত রাখার জন্য সেনা আধিকারিকদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে৷ 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধক্ষেত্রে গিয়ে সেনাবাহিনীর মনোবল বাড়ানোর প্রথা বহুদিন ধরেই চলে আসছে৷ তবে মসনদে বসে এই প্রথম বিধ্বস্ত এলাকায় পা রাখলেন ট্রাম্প৷ এই মুহূর্তে আফগানিস্তানে তালিবানের সঙ্গে লড়াই চালাচ্ছে ১৪ হাজার মার্কিন সেনা৷ সেই সংখ্যা অর্ধেক কমাতে চান ট্রাম্প৷ পাশাপাশি সিরিয়া থেকেও ২ হাজার মেরিন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ এবার প্রশ্ন উঠছে তবে কি ইরাক থেকেও পাততাড়ি গোটাবে ‘আঙ্কল স্যাম’৷   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

          

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.