Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Putin

ট্রাম্পের প্রস্তাব মেনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি পুতিন, কিন্তু…

যুদ্ধবিরতিতে যেতে আগেই রাজি হয়েছে ইউক্রেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৫, ০০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৫, ০০:০৮

options
link
ট্রাম্পের প্রস্তাব মেনে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি পুতিন, কিন্তু… zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে রাজি রয়েছে ইউক্রেন। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, তিনি মার্কিন প্রস্তাবে সম্মত। তবে সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি হলে তা হওয়া উচিত দীর্ঘমেয়াদি শান্তির অভিমুখেই। পাশাপাশি এই সংঘর্ষের মূল কারণগুলিও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার ক্রেমলিনে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, ”আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছি। কিন্তু আমাদের দেখতে হবে যেন যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই সংকটের মূল কারণগুলি দূর করতে পারে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সচেষ্ট হয়েছেন, সেই প্রচেষ্টার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। যদিও সেকথা বলেও তিনি মনে করিয়ে দিচ্ছেন, ”আইডিয়াটি সঠিক। এবং আমরা এটাকে সমর্থন করছি। কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের মার্কিন সতীর্থের সঙ্গে এই নিয়ে কথা হবে।” শিগগির তিনি এই নিয়ে কথা বলতে ট্রাম্পকে ফোন করবেন বলে দাবি করেন পুতিন।

Advertisement

প্রসঙ্গত, এর মধ্যেই পুতিনকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। বলেন, যুদ্ধবিরতির পথে বাধা হলে আর্থিক দিক দিয়ে ফল ভুগতে হবে। নেমে আসবে বিপর্যয়। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পরই তাঁকে বলতে শোনা যায়, “আমাদের প্রতিনিধিরা এখনই রাশিয়া যাচ্ছে যুদ্ধবিরতি নিয়ে কথা বলার জন্য। আমরা আশা করছি, মস্কো এই প্রস্তাবে রাজি হবে। আমরা যদি রাশিয়াকে শান্তির পথে ফেরাতে পারি তাহলে এই ভয়াবহ রক্তপাত ৮০ শতাংশ বন্ধ করতে পারব।” এর মধ্যেই পুতিন জানিয়ে দিলেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি। তবে আলোচনার কথাও জানিয়ে রাখলেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.