সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমাঝেই শান্তির কথা ওঠে, তারপরই সব থিতিয়ে যায়। অব্যাহত থাকে মৃত্যুমিছিল, চলতে থাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের। যদিও রুশ সেনার তৎপরতায় ব্যর্থ হয়েছে সেই ষড়যন্ত্র, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এমনটাই দাবি করলেন এক রুশ কমান্ডার। ঠিক কী বলেছেন তিনি?
অভিযোগকারী রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন। তিনি জানান, গত ২০ মে কুর্স্কে পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ড্রোন হামলা চালানো হয়েছিল সেদিন। যদিও রুশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ওই ড্রোনটিকে ধ্বংস করা গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন পুতিন! তিনি বলেন, “প্রেসিডেন্টের বিমান পৌঁছনোর আগেই ড্রোনগুলিকে চিহ্নিত করে ধ্বংস করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গুঁড়িয়ে দেওয়া হয় ৪৬টি ড্রোন।” এখানেই শেষ নয়, রুশ কমান্ডার আরও জানান, গত ২০ থেকে ২২ মে-র মধ্যে রাশিয়ায় অভূতপূর্ব হামলা চালায় ইউক্রেন। ওই তিন দিনে প্রতিপক্ষের ১,১৭০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহের শুরুতে কুর্স্কে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। রুশ কমান্ডারের অভিযোগ, ঠিক সেই সময়েই আক্রমণের তীব্রতা বাড়িয়েছিল ইউক্রেন। যদিও পুতিনের ওই সফরে শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটেনি। তিনি নিরাপদেই সফর সেরে মস্কোয় ফিরে গিয়েছেন। ষড়যন্ত্রের বিস্তারিত জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রুশ সেনা।
সর্বশেষ খবর
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার