সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন মাঝ আকাশে৷ আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিমানের এক ক্রু মেম্বার৷ তড়িঘড়ি রুট বদলে হায়দরাবাদ বিমানবন্দরে বিমান নামালেন পাইলট৷ ঘটনাটি ঘটেছে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে৷ পরে অবশ্য ২৪০ যাত্রীকে নিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি৷
[জানেন, কেন দিল্লির রাস্তায় এক সারমেয়কে পিটিয়ে মারল তিন যুবক?]
হায়দরাবাদ বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, দোহা থেকে ২৪০ জন যাত্রী নিয়ে বালি উড়ে যাচ্ছিল কাতার এয়ারলাইন্সের একটি বিমান৷ শুক্রবার মধ্যরাতে ভারতের আকাশসীমায় প্রবেশ করার পর, আচমকাই বিমানের এক ক্রু মেম্বার অসুস্থ হয়ে পড়েন৷ প্রাথমিকভাবে বিমানেই ওই ক্রু মেম্বারের চিকিৎসাও করা হয়৷ কিন্তু, দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ একসময়ে জ্ঞান হারান ওই ক্রু মেম্বার৷ এরপরই আর কোনও ঝুঁকি না নিয়ে রুট বদলে বিমানটিকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে যান পাইলট৷ বিমান নামার পর, বিমানবন্দর লাগোয়া মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় অসুস্থ ক্রু মেম্বারকে৷ পরে সেখান থেকে তাঁকে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ হাসপাতালে সূত্রে খবর, ওই বিমানকর্মীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷ এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হায়দরাবাদ বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটি৷ পরে রাত তিনটে নাগাদ বিমানটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷
[আধারের তথ্য চুরি করছে মার্কিন গোয়েন্দারা! বিস্ফোরক উইকিলিকস]
মাস পাঁচেক আগে একই ঘটনা ঘটেছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে৷ সেবার এক ভারতীয় চিকিৎসকের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছিলেন এক বিমানসেবিকা৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড ছাড়িয়ে কুয়ালালামপুরের দিকে উড়ে যাচ্ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান ‘এমএইচ ১৩০’৷ মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা৷ সেই বিমানেই ছিলেন অঞ্চিতা কুমার নামে এক ভারতীয় চিকিৎসক৷ তাঁর উপস্থিত বুদ্ধির জোরেই সুস্থ হয়ে উঠেছিলেন ওই বিমানসেবিকা৷
[২০১৯ লোকসভা ভোটের আগে ৯ লক্ষ আরএসএস ক্যাডার চায় সংঘ পরিবার]
সর্বশেষ খবর
-
থাইল্যান্ড ভ্রমণে একগুচ্ছ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের, প্ল্যান করার আগে জানুন খুঁটিনাটি
-
হাজার বছরের ধর্মচর্চা, আর্জেন্টিনার জার্সি নীল-সাদার নেপথ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস!
-
‘দেশবিরোধী শক্তিগুলো হিন্দুধর্মকে কলঙ্কিত করছে’, রাম মন্দিরে চুরি নিয়ে বিবৃতি সঙ্ঘের
-
ফ্রিজে রাখলেও গলছে আইসক্রিম! কোথায় গন্ডগোল? বাড়িতেই করুন এ-ফোর পেপার টেস্ট
-
দেশের এই প্রাচীন মন্দির এড়িয়ে চলেন স্থানীয়রা, দেবীর দিকে তাকালে কেন হাড়হিম হয়ে আসে?